সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bangladeshi Singer Shayan Chowdhury Arnob has expressed his anticipation for the Coke Studio Bangla season s continuation

বিনোদন | ‘রাজি আছেন? বাজি ধরছেন?’ —কোক স্টুডিও বাংলা নিয়ে ফিরছেন অর্ণব!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২১ আগস্ট ২০২৫ ১৬ : ২০Rahul Majumder

কোক স্টুডিও বাংলা মানেই অন্যরকম এক সঙ্গীত-যাত্রা। ২০২২-এ সূচনা হওয়ার পর থেকেই বাংলার শ্রোতাদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই প্ল্যাটফর্ম। প্রথম সিজনের ‘নানা বর্ণে’ থেকে শুরু করে দ্বিতীয় সিজনের ‘অবাক ভালবাসা’—প্রতিটি গানেই ছিল আলাদা আবেগ, আলাদা টান। কিন্তু প্রায় এক বছর ধরে নতুন কোনও গান প্রকাশ না হওয়ায় দর্শক-শ্রোতাদের মনে জমে উঠেছিল খানিকটা আক্ষেপ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে হাজির হচ্ছে নতুন গান ‘বাজি’।

 

২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল কোক স্টুডিও বাংলার ‘অবাক ভালোবাসা’ শিরোনামের গান। এরপর তৃতীয় সিজনের  আর কোনও গান আসেনি।নতুন গান আসবে কবে- এক বছরের বেশি সময় ধরে প্রশ্নটির উত্তর খুঁজে ফিরেছেন শ্রোতারা। সম্প্রতি কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর  তথা জনপ্রিয় বাংলাদেশী গায়ক-সুরকার সায়ন চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট কৌতূহল তৈরি করেছে। অর্ণব লেখেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?’ পোস্টে অনেকে মন্তব্য করেছেন, ‘গানটি আজই আসুক। ’

 

 

বিষয়টি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে অর্ণব বলেছেন, নতুন সিজন নয়, তৃতীয় সিজনের প্রকাশ না হওয়া গানগুলোই এবার মুক্তি পাবে। এখন পর্যন্ত ৯ থেকে ১০টি গান রেকর্ড করা রয়েছে, সেগুলোই পর্যায়ক্রমে প্রকাশ পাবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাব।  

 

এদিকে একটি সূত্র জানিয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরীর গ্রুপের একটি গান প্রকাশ হবে। গানের শিরোনাম ‘বাজি’।  সেই সূত্রের দেওয়া তথ্যের কিছুটা নিশ্চিত হওয়া যায় ইমন চৌধুরী পোস্ট থেকে। কারণ তিনি অর্ণবের দেওয়া পোস্টটি শেয়ার করেছেন নিজের ওয়ালে। ক্যাপশনে যুক্ত করেছেন ‘বাজি ধরতে রাজি’।  

২০২২ সালে কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয়। প্রথম সিজনে ১০টি ও দ্বিতীয় সিজনেও ১০টি গান প্রকাশিত হয়েছে। আর ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের প্রচার শুরু হয়েছিল। ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে এই সিজনের ৩টি গান প্রকাশিত হয়েছে।

 

তৃতীয় সিজনে সংগীত প্রযোজক হিসেবে অর্ণবের সঙ্গে আরও আছেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ ও অন্যরা। এ সিজনে বেশ কিছু পরিচিত মুখকে নতুন গানে পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গাইতে পারেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদসহ নতুন কয়েকজন শিল্পী। এই সিজনে ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং আদনান আল রাজীব।

 

কোক স্টুডিও বাংলা শুধু গান নয়, একেকটা মিউজিক ভিডিও যেন বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকসংগীত, আর আধুনিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন। তাই অর্ণবের পোস্ট নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া—এবারও কি তারা নতুন কোনও মিউজিকাল এক্সপেরিমেন্ট করতে চলেছে? না কি শ্রোতাদের জন্য থাকছে একেবারে ফিউশন ঝড়?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া