রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Virat Kohli: প্রথম টি-২০ তে নেই কোহলি, ঈশান-শ্রেয়সের বাদ পড়া নিয়ে কী বললেন দ্রাবিড়?

Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৪ ২২ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না প্রাক্তন অধিনায়ক। বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এমনই জানান রাহুল দ্রাবিড়। তবে পরের দুটো ম্যাচে পাওয়া যাবে বিরাটকে। রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল। টি-২০ সিরিজে নজর থাকবে রিঙ্কু সিংয়ের ওপর। এই সিরিজ কেকেআরের ক্রিকেটারের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করেছে রিঙ্কু। ফিনিশারের ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছে। আমরা ওর থেকে এটাই চাই। আফগানিস্তান সিরিজ এবং আইপিএল নিজেকে আরও তৈরি করে নেওয়ার মঞ্চ। তারওপর নির্ভর করবে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া। তবে ভাল খেলতে পারলে অবশ্যই নির্বাচকদের নজরে পড়বে।"

তিন ম্যাচের টি-২০ সিরিজ বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের শেষ সিরিজ। তাই এখানেই বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করে নিতে চাইছে ম্যানেজমেন্ট। দ্রাবিড় বলেন, "গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটা আইসিসি টুর্নামেন্ট খেলেছি। পরপর ক্রিকেট খেলায় যারা তিন ফরম্যাটেই খেলছে তাঁদের জন্য একটু চাপ হয়ে যায়। ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি টেস্টের কথা ভেবে এই সিরিজে বুমরা, জাদেজা, সিরাজকে খেলানো হচ্ছে না। টি-২০ বিশ্বকাপের পর আমাদের লক্ষ্য ছিল একদিনের বিশ্বকাপ। তারপর খুব বেশি টি-২০ খেলার সুযোগ নেই। তাই প্রস্তুতিরও সুযোগ নেই। আমাদের আইপিএলের ওপরই নির্ভর করতে হবে। একসঙ্গে খেলার খুব বেশি সুযোগ নেই। তাই তারমধ্যেই মানিয়ে নিতে হবে।" আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার।‌ প্রথমজন শৃঙ্খলাভঙ্গের কারণে হলেও, দ্বিতীয়জন সম্পূর্ণ ভিন্ন কারণে। এমনই দাবি করেন ভারতের কোচ। দ্রাবিড় বলেন, "ঈশান কিষাণের কথা ভাবা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ও একটা বিরতি চেয়েছিল, আমরা তাতে রাজি ছিলাম। আশা করছি ঘরোয়া ক্রিকেট খেলে ফিরে আসবে। শ্রেয়সের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ কারণ নয়। দলে একাধিক ব্যাটার থাকায় বাদ পড়েছে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ খেলেছে। ও ভাল প্লেয়ার। কিন্তু সবাইকে দলে জায়গা দেওয়া সম্ভব নয়।" ১১, ১৪ এবং ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া