শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ আগস্ট ২০২৫ ১৪ : ২১Rahul Majumder
‘সুগ্রীব’ অমিত
নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ম্যাগনাম ওপাস রামায়ণ নিয়ে ইতিমধ্যেই বলিউডে তীব্র কৌতূহল। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে—একঝাঁক তারকায় ভরপুর এই প্রজেক্ট এবার পেয়েছে নতুন সংযোজন। খবর, জনপ্রিয় অভিনেতা অমিত সিয়াল যোগ দিচ্ছেন ছবির কাস্টে। তিনি অভিনয় করবেন ‘সুগ্রীব’-এর চরিত্রে।

‘রামায়ণ’-এ সুগ্রীব ছিলেন বানররাজ, যিনি বানরসম্রাট বালির ছোট ভাই। সুগ্রীবই ছিলেন সেই গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি রামের পাশে দাঁড়িয়ে সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার অভিযানে সাহায্য করেছিলেন।ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে—অমিত ইতিমধ্যেই নাকি ছবির কিছু অংশের শুটিং সেরে ফেলেছেন। তিনি সুগ্রীব চরিত্রে হাজির হচ্ছেন। তাঁর লুক এবং উপস্থিতি যতটা সম্ভব প্রামাণ্য হয়, তা নিশ্চিত করার জন্য পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি। প্রথম ভাগের শুটিং শেষের দিকে চলে এসেছে।
অমিতকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘রেইড ২’-এ, যেখানে ‘লল্লন সুধীর’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। নজর কেড়েছিলেন ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজেও। এবার পুরাণের পাতা থেকে বড়পর্দায় সুগ্রীব রূপে দেখা যাবে তাঁকে।
দাপট হারাচ্ছে ‘ওয়ার ২’
পরিচালক অয়ন মুখার্জির বহু প্রতীক্ষিত স্পাই-থ্রিলার ‘ওয়ার ২ প্রথম সপ্তাহেই ঝড় তুললেও, এখন বক্স অফিসে গতি হারাচ্ছে। হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩০৭ কোটি টাকা। কিন্তু এইমুহূর্তে ছবির টানা উইকডে–ড্রপ দেখে এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা বাড়ছে।
স্যাকনিল্কের দাবি, ভারতীয় বাজারে
বুধবার (রিলিজের ৭ম দিন) ছবিটি আয় করেছে মাত্র ৫.৫০ কোটি টাকা—যা এ পর্যন্ত সবচেয়ে কম।
ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি টাকা (২৩৮ কোটি টাকা গ্রস)।
অথচ এর মাত্র পাঁচ দিন আগেই একদিনে ছবিটি করেছিল ৫৭.৮৫ কোটি টাকা—সেখান থেকে এতটা পড়ে যাওয়া উদ্বেগজনক।
বিদেশি বাজারেও তেমন গতি নেই ‘ওয়ার ২’-এর। প্রায় ৬৯ কোটি টাকা আয় করেছে ওভারসিজে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সাত দিনে ছবির কালেকশন ৩০৭ কোটি টাকা।
ছবিটির প্রোডাকশন খরচ প্রায় ৪০০ কোটি টাকা। তাই বক্স অফিস বাজিমাত করতে হলে দ্বিতীয় উইকেন্ডে বড় লাফ প্রয়োজন। কিন্তু রজনীকান্তের ‘কুলি’–র সাথে ক্ল্যাশ ও দুর্বল রিভিউ-র কারণে মুখে মুখে ছবির সুনাম বেশ খারাপ হয়েছে। ফলে বক্স অফিসে ছবির দুর্দান্ত ফল করে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রথম সপ্তাহে দাপট দেখালেও, ‘ওয়ার ২’-এর প্রকৃত পরীক্ষা হবে আগামী সপ্তাহান্তে। না হলে বলিউডের অন্যতম বড় বাজেটের এই ছবির দৌড় থেমে যেতে পারে মাঝপথেই।
ক্ষমাপ্রার্থী আরিয়ান
শাহরুখ খান ফের প্রমাণ করলেন—সন্তানদের সাফল্যের দিনে তিনি শুধুই একজন গর্বিত বাবা। বুধবার হাজির হয়েছিলেন আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউডের’-এর প্রিভিউ লঞ্চ অনুষ্ঠানে। এটি ছিল আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ডিরেক্টরিয়াল ডেবিউ-এর প্রথম ঝলক, আর একই সঙ্গে তাঁর জীবনের প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া।

দৃশ্যতই স্পষ্ট ছিল, নার্ভাসনেস ঢাকতে হাসির ছোঁয়া নিয়ে মঞ্চে উঠেছিলেন শাহরুখ-পুত্র। আারিয়ান মঞ্চে এলেন আত্মবিশ্বাস নিয়ে, তবে খোলাখুলি স্বীকার করলেন তাঁর ভয়ও। হাসি-ঠাট্টার সুরে বললেন—“আমি একটানা মহড়া দিয়ে গিয়েছি আমার এই স্পিচ নিয়ে। আমি এতটাই নার্ভাস যে স্পিচ টেলিপ্রম্পটারেও লিখে রেখেছি। যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায়, হাতে টর্চ নিয়ে কাগজেও রেখেছি। তবুও ভুল হলে বাবা তো রয়েছেন… আর যদি সেখানেও গোলমাল করি, ক্ষমা করবেন— কারণ এটাই আমার প্রথম বার।”
তাঁর সরল স্বীকারোক্তি দর্শক ভরিয়ে দিল হাসি, করতালি আর ভালবাসায়। পাশাপাশি নজরে এল শাহরুখের বাবাসুলভ দুষ্টুমিও। মুহূর্তটিকে আরও হালকা করলেন শাহরুখ। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দেখা গেল, তাঁর পিঠে মজার ছলে আটকে রাখা হয়েছে আরিয়ানের স্পিচের প্রিন্টআউট! সমর্থনের এমন মিষ্টি প্রকাশে দর্শকরা মুগ্ধ।
আরিয়ান এও জানান, এই শো তৈরির পথ মোটেও সহজ ছিল না। টানা চার বছরের পরিকল্পনা, আলোচনা আর অসংখ্য রিটেকের পর অবশেষে সিরিজটি মুক্তি পাওয়ার মুখে। “যাত্রা ছিল দীর্ঘ আর চ্যালেঞ্জে ভরা, কিন্তু অবশেষে কাজটা শেষ হয়েছে। এখন আমরা গর্বের সঙ্গে সিরিজটা দর্শকের হাতে তুলে দিতে পারব,”—বললেন আরিয়ান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি