সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়সড় চমক! সেরার শিরোপা হারাল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, টিআরপি-র দৌড়ে প্রথম স্থান ছিনিয়ে নিল কে

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৪ : ১১Sanchari Kar

টিআরপি তালিকায় ফের বদল। গত দু’সপ্তাহ ধরে শীর্ষে থাকা 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' নিজের স্থান হারাল। এক নম্বরে ফের উঠে এল তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত 'পরশুরাম’। নতুন শুরু হওয়া ইতিহাস-ভিত্তিক ধারাবাহিকের সঙ্গে দৌড়ে খানিক পিছিয়ে পড়লেও পুনরায় সর্বোচ্চ টিআরপি পেয়ে স্বমহিমায় প্রথম স্থান দখল। প্রাপ্ত নম্বর ৭.১। রাজনন্দিনী পালের ‘রাণী ভবানী’ পেল ৬.৬।

তৃণা এবং ইন্দ্রজিতের 'পরশুরাম- আজকের নায়ক' রাজত্ব চালিয়েছে টিআরপি তালিকায়। আজকাল ডট ইন-কে নায়িকা বলেছিলেন, "কন্টেন্ট ভাল হলেই তা দর্শক দেখবে। এতে আমার কোনও অবদান নেই। আমায় যা করতে বলা হয়, পর্দায় তা-ই করি। এমনও ধারাবাহিক করেছি, যা চার মাসে বন্ধ হয়ে গিয়েছে। গল্প ভাল হলেই দর্শক তা গ্রহণ করবে।"

দ্বিতীয় স্থানে একা নয়  'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। সেই স্থান ভাগ করে নিতে হয়েছে ‘চিরসখা’র সঙ্গে। কমলিনী-স্বতন্ত্রর রসায়ন, তাদের সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক ওঠাপড়া, এসব কিছুই টিআরপি তালিকায় উপরের দিকে স্থান করে দিয়েছে ধারাবাহিকটিকে। নম্বর বেড়েছে হুহু করে। গত সপ্তাহে ৬.৪ নম্বর পাওয়া এই ধারাবাহিক এবার উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৬.৫।  গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল এই ধারাবাহিক। বর্তমানে যেখানে খুব অল্প দিনেই মেয়াদ ফুরিয়ে আসছে ধারাবাহিকগুলির, সেখানে এই মেগা বছরের পর বছর ধরে দর্শকের মনে একচেটিয়া জায়গা ধরে রেখেছে।

পিছিয়ে নেই ‘পরিণীতা’ও‌। টিআরপি তালিকায় চতুর্থ স্থান দখল করেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে বড় চমক ছিল এই ধারাবাহিকে। দেখানো হয়, প্রবল অসুস্থ রায়ানের দাদু। সঙ্কটজনক অবস্থায় সে শয্যাশায়ী। নাতি-নাতবউকে আরও একবার বিয়ের সাজে দেখাই তার সুস্থ হওয়ার পথ্য। রাখঢাক না করেই পরিবারের সদস্যদের কাছে সেই আবদার রাখে সে। দাদুকে ফেরাতে উদ্যমী তারাও। ছাড়ার পাত্র কেউ নয়। ফলে যেমন কথা তেমন কাজ। বর-বউয়ের সাজে হাসপাতালে মালাবদল হয় রায়ান-পারুলের।

পঞ্চমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌। এই ধারাবাহিকের নম্বর আর স্থান মোটামুটি শুরু থেকেই একই জায়গায় ঘোরাফেরা করে। প্রাপ্ত নম্বর ৬.২। সামান্য নম্বরের জন্য 'রাঙামতি তীরন্দাজ'‌‌কে টপকে যেতে পারেনি ‘ফুলকি’। ৬.১ পেয়ে এই ধারাবাহিক পেয়েছে ষষ্ঠ স্থান।

টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’। ৫.৯ পেয়ে চলতি সপ্তাহেও এই ধারাবাহিক সপ্তম স্থানে। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় ব্যক্তিগত বিবাদ মিটিয়ে ধারাবাহিকের স্বার্থে একসঙ্গে কাজ করছেন। দর্শকও তাঁদের নিরাশ করেননি। 

প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ‘আমাদের দাদামণি’ও। ৫.৪ পেয়ে রয়েছে অষ্টম স্থানে। ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গৃহপ্রবেশ’ যৌথভাবে দখল করেছেন নবম স্থান। প্রাপ্ত নম্বর ৫.৩। দীর্ঘ সময় ধরে এক নম্বরে থাকা ‘কথা’ নেমে এসেছে দশম স্থানে। ধারাবাহিকটি ৪.৬ নম্বর পেয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া