শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘…বিরোধিতাকারী এবং নিন্দুকদের জন্য খারাপ লাগছে’! হঠাৎ কেন বিস্ফোরক সৃজিত, জানিয়ে দিলেন নিজেই

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৩ : ১৬Sanchari Kar

২০২৫-এ সোনা ফলাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। অন্তত তেমনটাই মনে করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিছক মুখের কথা নয়, চলতি বছরে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরেই তাঁর এমন দাবি।

একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলা ছবির জন্য কী দারুণ একটা বছর! জুলাইয়ে আমরা একটি ব্লকবাস্টার (বেনারসে বিভীষিকা), তিনটি সুপারহিট (আমার বস, কিলবিল সোসাইটি, গৃহপ্রবেশ), তিনটি হিট (পুরাতন, সত্যি বলে সত্যি কিছু নেই এবং এই রাত তোমার আমার), স্লিপার হিট (অঙ্ক কী কঠিন) পেয়েছি। সমালোচক মহলে প্রশংসিত এবং নিরীক্ষামূলক ছবি মায়ানগর (ভেনিস), পুতুলনাচের ইতিকথা (রোটারডাম), ধ্রুবর আশ্চর্য জীবন, গুডবাই মাউন্টেন, কারণ গ্রিস আমাদের দেশ নয়, আপিস, ডিয়ার মা-ও পেয়েছি।

পাশাপাশি ‘মৃগয়া’, ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’, ‘রাস’-এর মতো ছবিগুলিরও প্রশংসা করেছেন সৃজিত। শুধু তাই নয়, রাজ্য সরকারের বাংলা ছবিকে প্রেক্ষাগৃহে বাধ্যতামূলক প্রাইম টাইম দেওয়া এবং বলিউডের সঙ্গে 'নো শো শেয়ারিং' পলিসিকে বাতিলের সিদ্ধান্তকেও প্রশংসা করেছেন। পরিচালক আরও লেখেন, ‘ধূমকেতুও তুমুল উত্তেজনার মধ্যে মুক্তি পেয়ে রেকর্ড ভেঙেছে এবং গত ১৫-২০ বছরের মধ্যে সম্ভবত প্রথম সপ্তাহের নিরীখে সর্বোচ্চ কালেকশনের রেকর্ড গড়েছে।’

চলতি বছরে আসন্ন ছবিগুলি নিয়েও আশাবাদী সৃজিত। তাঁর কথায়,  ‘পুজোর সময় আরও ৮টি সম্ভাব্য ব্লকবাস্টার/সুপারহিট (রঘু ডাকাত, রক্তবীজ ২, দেবী চৌধুরানী, যতো কাণ্ড কলকাতাতেই) এবং শীতকালে (প্রজাপতি ২, বিজয়নগরের হীরে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং লৌহো গৌরাঙ্গের নাম রে) মুক্তির অপেক্ষায়, তার সঙ্গেই প্রশংসিত নধোরের ভেলা (রটারডাম) এবং প্রতিশ্রুতিশীল মায়া সত্য ভ্রম-ও পর্দায় আসার অপেক্ষায়।  বাংলা সিনেমার বিরোধিতাকারী এবং নিন্দুকদের জন্য খারাপ লাগছে। আগামি বছরের জন্য শুভকামনা!

কয়েকদিন আগে, সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় খানিক বিমর্ষ ভঙ্গিতে বসে রয়েছেন সৃজিত। হাতে ধরা একটি চিত্রনাট্যের ফাইল।  ছবিতে বড় বড় করে লেখা, ‘হেস্তনেস্ত করব ভাই, আজ কিন্তু ডেট চাই’। তবে চোখ টেনেছে পরিচালকের হাতে ধরে সেই চিত্রনাট্যের প্রচ্ছদের লেখা। গোটা গোটা হরফে সেখানে দেখা হচ্ছে ছবির নাম – ‘উল্কা রহস্য’। এবং ঠিক তার নীচে লেখা পরিচালনায় সৃজিত মুখার্জি। আর কাকাবাবু-প্রেমী পাঠক মাত্রেই জানেন কাকাবাবুর সিরিজের অন্যতম একটি জনপ্রিয় উপন্যাসের নাম ‘উল্কা রহস্য’!  সুতরাং, সৃজিতের পোস্ট করা এই ছবি থেকেই টলিপাড়ায় কৌতূহল দানা বেঁধেছে। যদিও এই বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক। 

‘উল্কা রহস্য’ নিয়ে যদি সৃজিত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ঝাঁপান তাহলে ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি চতুর্থ ছবি হবে। তবে কাকাবাবুর আগের ছবিগুলোর মতো।

আপাতত পরিচালক তাঁর বহু প্রতীক্ষিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে ব্যস্ত। বড় পর্দায় সেই ছবি নিয়ে আসার দিন গুনছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া