সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Director Pratim DGupta is making new webseries with Sohini Sarkar Ritabhari Chakraborty

বিনোদন | Exclusive: বাংলায় থ্রিলার সিরিজ তৈরি করছেন প্রতিম ডি গুপ্ত! সোহিনী, ঋতাভরী, শতাফের টানটান অভিনয় দেখা যাবে কোথায়?

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১১ : ৪৮Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: ছবির পর এবার সিরিজ। জি ফাইভ-এর জন্য এবার নয়া থ্রিলার সিরিজ নিয়ে আসছেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। সূত্রের খবর, সিরিজে অভিনয় করতে দেখা যাবে টলিউডের একাধিক নামজাদা তারকাকে। থাকবেন সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী এবং  শতাফ ফিগার। এটিই পরিচালকের প্রথম বাংলা ওয়েব সিরিজ।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

এমনিতেই বিভিন্ন ধরনের জ্যঁর নিয়ে কাজ করতে সমান স্বচ্ছন্দ প্রতিম ডি গুপ্ত। পাঁচ অধ্যায় দিয়ে বাংলা ছবিতে হাতেখড়ি হয় তাঁর। এর পর ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’ থেকে সাম্প্রতিক ‘চালচিত্র - দ্য ফ্রেম ফ্যাটল’, একের পর এক ছবিতে দর্শকের মন কেড়েছেন পরিচালক। তবে ওয়েব সিরিজ এই প্রথম। ওটিটি মাধ্যমে পরিচালকের প্রথম সিরিজ হলেও, বিষয়টি কিন্তু তাঁর কাছে নতুন নয়। ২০১৬ সালের ‘সাহেব বিবি গোলাম’ প্রথম মূলধারার বাংলা ছবি যা নেটফ্লিক্স-এ অন্তর্ভুক্ত হয়। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রতিমের হিন্দি ওয়েব সিরিজ ‘টুথপরি’।

প্রশংসিত হয়েছিল প্রতিম ডি গুপ্তর শেষ ছবি ‘চালচিত্র’।‌ ছবিতে অভিনয় করেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রনীল বসু। এই ছবির মাধ্যমেই টলিপাড়ার পা রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।‌ একই কথা প্রযোজ্য সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে কাজ করা অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ক্ষেত্রেও। তাঁরও প্রথম বাংলা ছবি ছিল এটি।
ছবিতে চারজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক অবাঙালি পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হন‌‌ শান্তনু।‌ প্রসঙ্গত, প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আগেও কাজ করেছেন শান্তনু। প্রতিমের পরিচালনায় নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইটস’-এ মুখ্যভূমিকায় ছিলেন তিনি।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া