মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২১ আগস্ট ২০২৫ ০০ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল শিবির। সরাসরি রেফারিকে দায়ী করলেন অস্কার ব্রুজো। দাবি, দুটো গোলের ক্ষেত্রেই রেফারির ভুল ছিল। অস্কার বলেন, 'প্রথম গোলটা ফাউল ছিল। দ্বিতীয় গোলটা হ্যান্ডবল। প্রত্যেকবার ইস্টবেঙ্গলের রেফারিং নিয়ে সমস্যা হয়। আমরা সেটা জানি। আমরা এই নিয়ে হতাশ। এগুলো আমাদের হাতে নেই। চারটে গোল আমরা সেটপিস থেকে খেয়েছি। আমরা আধিপত্য নিয়ে খেললেও সুযোগ কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ তিন-চারটে সুযোগ তৈরি করে গোল করেছে। ফ্যানদের জন্য দুঃখিত।'
অস্কারের কথায় সায় দেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে শুধুমাত্র রেফারির কারণে হার, এমন দাবি করেননি। দেবব্রত সরকার বলেন, 'আমরা যখনই খেলা শুরু করি, একটা কুণ্ডু, একটা অমুক চলে আসে। আমার কাছে ডকুমেন্ট আছে। দ্বিতীয় গোলটা কী হয়েছে সবাই দেখেছি। হাতে লাগল। আমাদের পেনাল্টি দিল না কেন? শেষে লাথি মেরে ফেলে দিল। তবে আমি বলব না এটার জন্য হেরেছি। বলব আমরা খেলতে পারিনি, হেরেছি।' ইস্টবেঙ্গল কর্তা চান, বাংলায় ট্রফি আসুক। শনিবার লাল হলুদ ফ্যানদেরও মাঠে আসার আহ্বান জানান। দেবব্রত সরকার বলেন, 'আজকে আমরা বাজে খেলেছি। ক্লান্তি ফ্যাক্টর নয়। ডায়মন্ড হারবার আমাদের থেকে বেশি ক্লান্ত ছিল। চান্স ফ্যাক্টর কাজ করে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের থেকে ওরা অনেক ভাল খেলেছে। আমরা ডায়মন্ড হারবারের জন্য প্রার্থনা করব। যাতে বাংলায় ট্রফি আসে। আমি চাইব সারা বাংলা ডায়মন্ড হারবারকে সাপোর্ট করুক। এখানে খেলা হলে আমিও আসব।' স্টেডিয়াম ছাড়ার আগে কোচ কিবু ভিকুনা এবং কর্তা আকাশ ব্যানার্জিকে অভিনন্দন জানান ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। দাবি করেন, 'ট্রফি বাংলায় আনতে হবে।'
আগের দিন জানিয়েছিলেন, ভাল গোল করলে সেলিব্রেট করবেন। কিন্তু বুধ রাতে জয়সূচক গোলের পর ছিল না কোনও উদযাপন। এই প্রসঙ্গে জবি জাস্টিন বলেন, 'আমরা দল হিসেবে সেলিব্রেট করেছি। তবে আমি আমার পুরোনো ক্লাবকে সম্মান করি। তাই আলাদা করে উদযাপন করিনি। তবে ম্যাচের পর সবাই মিলে সেলিব্রেট করেছি।' টানা তিনটে আইএসএলের ক্লাবকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ওঠে ডায়মন্ড হারবার। নিজের পারফরম্যান্সে খুশি প্রাক্তন ইস্টবেঙ্গলী। জবি বলেন, 'পেশাদার প্লেয়ার হিসেবে আমার কাজ দলকে জেতানো। সেটাই করেছি। আগে আমি ইস্টবেঙ্গলের জন্য সেরাটা দিয়েছি। কিন্তু এখন আমি ডায়মন্ড হারবারের প্লেয়ার। তারওপর আমি অধিনায়ক। তাই আমাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি গর্বিত এবং খুশি। দল হিসেবে খেলে আমরা জিতেছি।' ফাইনালে প্রতিপক্ষ আরও একটা আইএসএলের ক্লাব। শেষ ল্যাপে কি বাজিমাত হবে? জবি বলেন, 'আশা করছি ফাইনালটা ভাল হবে। ক্লাব আইএসএল খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমাদের এবার সেই পর্যায় খেলতে হবে। তিনটে আইএসএলের ক্লাবকে হারাতে পেরে খুশি। ফাইনালেও আমরা আইএসএল ক্লাবের বিরুদ্ধেই খেলছি।' ম্যাচ শেষে ডায়মন্ড হারবারের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি জানান, এখন চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবছেন না। বাংলায় ট্রফি ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি