সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Vidhu Vinod Chopra revealed how Vidya Balan cursed him during Parineeta auditions

বিনোদন | ‘পরিণীতা’র প্রযোজককে তেড়ে গালি বিদ্যা বালনের! কেন আচমকা মেজাজ হারালেন অভিনেত্রী?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ আগস্ট ২০২৫ ১৮ : ১০Rahul Majumder

২০ বছর আগে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী বিদ্যা বালন। তাঁর সেই ডেবিউ ছবি ‘পরিণীতা’ ২০ বছর পূর্ণ করল। এই উপলক্ষে মুম্বইতে আয়োজিত এক  বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন প্রযোজক বিধু ভিনোদ চোপড়া নিজে। আর সেখানেই উঠে এল সেই চমকপ্রদ কাহিনি—কীভাবে বিদ্যা পেলেন জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, যখন একাধিক শীর্ষস্থানীয় অভিনেত্রী সেই ভূমিকায় চোখ রেখেছিলেন।

 

সেই অনুষ্ঠানে বিধু বিনোদ চোপড়া বললেন, “অনেক প্রথম সারির অভিনেত্রী পরিণীতা তে কাজ করতে চাইছিল। কিন্তু পরিচালক প্রদীপ সরকার আমাকে বললেন—‘চেম্বুরের এক নতুন মেয়েকে পরীক্ষা করা যাক।’ আমি সাধারণত স্ক্রিন টেস্টের সময় অভিনেতাদের সঙ্গে দেখা করি না। বিদ্যা তখন প্রায় ২০–২৫টা টেস্ট দিয়ে ফেলেছে। আমি বললাম, আরেকটা চূড়ান্ত টেস্ট হোক। কিন্তু ততক্ষণে বিদ্যা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বিড়বিড় করে আমার নাম তুলে তেড়ে গালাগালি দিচ্ছিল, আমি নিজেই শুনতে পাচ্ছিলাম আমার ব্যাপারে বিদ্যা গরগর করে বলে চলেছে—‘কে ও? কী মনে করে ও নিজেকে!’ কিন্তু সেই শেষ টেস্টেই বিদ্যা একেবারে বাজিমাত করল। আমি প্রদীপকে সঙ্গে সঙ্গে বললাম, এই প্রদীপ, ওকেই নাও এই ছবিতে।”

 

বিদ্যা নিজেও স্মৃতিচারণ করে জানান, কীভাবে সেই ফোন কল তাঁর জীবন বদলে দিয়েছিল। “আমি তখন বিধু ভিনোদ চোপড়ার সহকারীর সঙ্গে এনরিকে কনসার্টে ছিলাম। হঠাৎ দাদার (প্রদীপ সরকার) ফোন। আমি বললাম, কনসার্ট শেষ হলে কথা বলব। কিন্তু উনি জোর করে বললেন—‘চোপড়া সাহেব তোমার সঙ্গে এখনই কথা বলতে চান।’ আমি ফোন ধরতেই উনি বললেন, ‘ওখান থেকে বাইরে বেরো, তোর জীবন বদলাতে চলেছে।’ আমি ভাবলাম আবার হয়তো জানাবেন, আমি বাদ পড়েছি। এত টেস্ট দেওয়ার পর বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু তখনই উনি বললেন—‘তুমি-ই আমার পরিণীতা।’ আমি সেই কনসার্টের মাঝখানেই কান্নায় ভেঙে পড়লাম।”

 

 বিশেষ প্রদর্শনীতে বিদ্যা, বিদু ভিনোদ চোপড়া, রেখা, দিয়া মির্জা, রাজকুমার হিরানি, শ্রেয়া ঘোষাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল যখন রেখার পায়ে হাত দিয়ে প্রণাম করেন  বিদ্যা বালন—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রদীপ সরকারের এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামা তৈরি হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস পরিণীতা-র অবলম্বনে। সত্তরের দশকের কলকাতা, শৈশবের বন্ধু ললিতা-শেখরের সরল প্রেম, ভুল বোঝাবুঝি, সমাজের বাধা আর এক ধনী বহিরাগত চরিত্র—সব মিলিয়ে ছবিটি পায় দারুণ প্রশংসা। শান্তনু মৈত্রের সুর করা গানে, সঞ্জয় দত্ত-সইফ আলি খানের অভিনয়ে আর বিদ্যার নরম অথচ দৃঢ় উপস্থিতিতে ছবিটি আজও বলিউডের এক ক্লাসিক।

 ২০ বছর পূর্তি উপলক্ষে পরিণীতা আবারও ফিরছে প্রেক্ষাগৃহে। আগামী ২৯ আগস্ট থেকে এক সপ্তাহের জন্য সিনেমাটি চলবে বড়পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া