সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ আগস্ট ২০২৫ ১৬ : ৫৯Rahul Majumder
বলি অভিনেতা আমির খানের সঙ্গে যতটা মধুর তাঁর দুই বোনের সম্পর্ক, ঠিক ততটাই তিক্ত ভাই ফয়জল খানের সঙ্গে তাঁর সম্পর্ক। এক সময় পারিবারিক সম্পত্তির ভাগাভাগির জেরে বিতণ্ডা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। বলিউডের অন্দরের খবর, শুধুমাত্র আমির নন, পরিবারের কারওর সঙ্গেই নাকি সদ্ভাব নেই ফয়সলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছেন ফয়জল। তাঁর বক্তব্য অনুযায়ী, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক বিদেশি সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাঁদের নাকি এক অবৈধ সন্তানও রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এতদিন এ বিষয়ে আমির বা জেসিকা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

ফয়জল খানের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বলিউড মহলে।ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা জেসিকা হাইনস, যিনি নয়ের দশকের শেষ দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজে ভারতে এসেছিলেন, তাঁর সঙ্গে নাকি আমিরের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ফয়জলের অভিযোগ— সেই সম্পর্কই গড়ায় বিয়ে-বহির্ভূত সম্পর্কে এবং একটি সন্তানের জন্মেও! তাঁর বক্তব্য, সাহস থাকে তো আমির ডিএনএ পরীক্ষা করে দেখাক।

ফয়জলের কথায়, “আমির রিনাকে বিয়ে করেছিলেন, পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁদের একটি ‘সন্তান’ও হয়। ততদিনে কিন্তু কিরণের (রাও) সঙ্গে একত্রবাস করা শুরু করে দিয়েছেন আমির।” শুধু তাই নয়, তিনি এবার জোর গলায় বললেন— “সবাই জানে আমিরের জেসিকার সঙ্গে সম্পর্ক ছিল এবং তাঁদের একটি সন্তানও আছে। এটা ডিএনএ টেস্ট করলে প্রমাণিত হবে। আমি যা বলছি তার সব প্রমাণ আমার কাছে আছে। আমি কিছু বানিয়ে বলছি না।”
আমিরের ভাবমূর্তি নিয়েও কটাক্ষ করেন ফয়জল। তাঁর দাবি— “তিনি সবসময় দর্শকের সামনে পরিষ্কার, নিখুঁত ইমেজ তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। এত নারীর সঙ্গে সম্পর্ক, এত কিছুর পরও তিনি নিজের ইমেজ ‘হোয়াইটওয়াশ’ করতে চান।”
আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাঁর ভাই বলেন, “আমির যখন রিনার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে ছিলেন, তখন আমি পাশে ছিলাম। ওঁদের বিবাহবিচ্ছেদ হয়, আর আমির নিজের কাজে ডুবে যান। ওই সময়ে আমিও নিজের কেরিয়ার নিয়ে সংগ্রাম চালাচ্ছিলাম।”
প্রসঙ্গত, আমির ও রিনা দত্তর বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০০২ সালে। তারপরই শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়— কিরণ রাওয়ের সঙ্গে সংসার।
কিন্তু ফয়জলের এই বিস্ফোরক অভিযোগে আবারও প্রশ্ন উঠল— আমির–জেসিকা অধ্যায় কি সত্যিই লুকিয়ে রাখা হয়েছিল? না কি ফয়জলের অভিযোগ শুধুই ব্যক্তিগত আক্রোশ? প্রশ্ন কিন্তু উঠছে বলিপাড়ার অলিতে-গলিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি