সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ আগস্ট ২০২৫ ১৬ : ০০Rahul Majumder
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হঠাৎ করেই ফের খবরের শিরোনামে। না, না কোনও ছবি সংক্রান্ত অথবা তাঁর সম্পর্ক নিয়ে নয়। তাহলে? কারণ এইমুহূর্তে তো আলিয়ার কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তাহলে কেন তাঁর নামচর্চা? আসলে গত ১৪ আগস্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) চণ্ডীগড় শাখা একটি ভিডিও শেয়ার করে, যেখানে আলিয়া মুখ্যভূমিকায় অভিনয় করেন। উদ্দেশ্য—‘নেশামুক্ত ভারত’ প্রচারাভিযানকে সামনে এগিয়ে নেওয়া।
মাত্র ৩০ সেকেন্ডের নেশামুক্তি অভিযানের স্বপক্ষে ওই ভিডিওতে আলিয়ার বার্তা ছিল —
“নমস্কার, আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটি অত্যন্ত গুরুতর সমস্যা নিয়ে—মাদকাসক্তি। এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এই অভিযানে এনসিবি-কে সমর্থন করি। বলি—‘হ্যাঁ জীবনকে, না মাদককে’।”
ভিডিওতে আলিয়া দর্শকদের অনুরোধ করেন অনলাইনে গিয়ে ‘ই-প্লেজ’ নিতে, অর্থাৎ মাদকবিরোধী শপথে সামিল হতে।
আলিয়ার এই ভিডিও চোখে পড়ার পরমুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া। ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট সেকশনে নামতে থাকে ব্যাপক কটাক্ষ। এবং সেই সমালোচনার স্রোত এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় যে, এনসিবি বাধ্য হয় কমেন্ট সেকশন বন্ধ করে দিতে।
Alia Bhatt joins hands with NCB to spread the message of a #DrugsFreeBharat #NashaMuktBharat #azadifromdrugs pic.twitter.com/blY2Jnxifq
— Narcotics Control Bureau Chandigarh (@ncbchandigarh) August 14, 2025
আলিয়ার উদ্দেশ্যে নেটিজেনদের প্রতিক্রিয়ার কয়েকটি ঝলক:
“ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত!”
“চোরকেই পাহারাদার বানানো হল।”
“এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে।”
“ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়—এই ধরনের প্রমোশন নাকি!”
কেউ আবার শেয়ার করেছেন সেই বিতর্কিত পুরনো ভাইরাল ভিডিও, যেখানে করণ জোহরের বাড়ির পার্টিতে রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ একাধিক সেলেবের খানিক তূরীয় অবস্থা, হাবভাব দেখে অভিযোগ উঠেছিল—ওই পার্টিতে নাকি দেদার মাদকসেবন চলেছিল!
এমনকি এক নেটিজেন আলিয়ার স্বামী রণবীর কাপুরের পুরনো ইন্টারভিউ খুঁজে এনে লিখেছেন—রণবীর একসময় স্বীকার করেছিলেন যে তিনি রকস্টার ছবির জন্য অভিনয়ের সহায়ক হিসেবে গাঁজা (weed) ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, বলিউড ও এনসিবি— পরস্পরের সঙ্গে সম্পর্ক যেমন ঝোড়ো, তেমনই পুরনো। তাই আলিয়ার ভিডিওকে ঘিরে বিতর্ক নতুন হলেও, বলিউডের সঙ্গে এনসিবির সম্পর্ক অনেক পুরনো।২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকচক্রে তদন্তে নামে এনসিবি। দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর—অনেকে তলব হন। ২০২১ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হন ক্রুজ শিপে মাদক কাণ্ডে। যদিও ২০২২ সালে তিনি সব অভিযোগ থেকে মুক্ত হন।
কেরিয়ারের দিক থেকে এখন দুর্দান্ত ব্যস্ত জাতীয় পুরোস্কারবিজয়ী এই অভিনেত্রী। সামনে আসছে তাঁর যশ রাজ ফিল্মসের অ্যাকশন থ্রিলার ‘আলফা’। এছাড়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন আলিয়া। আগামী বছর মুক্তি পাবে সেই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি