সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ আগস্ট ২০২৫ ১৪ : ৫৫Rahul Majumder
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে তালিকার একেবারে উপরের দিকে নাম রয়েছে তাবুর। একের পর এক স্মরণীয় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তিন দশকেরও বেশি সময়জুড়ে তাঁর ফিল্মোগ্রাফি সমানভাবে সমৃদ্ধ মূলধারার সিনেমা থেকে শুরু করে সমান্তরাল চলচ্চিত্রে। ‘মাচিস’-এ আত্মঘাতী চরিত্র হোক বা ‘মকবুল’-এর মায়াবী পরিচারিকা, তাবুর অভিনয়ে সর্বদাই মিশে থাকে অন্যরকম এক যাদু।
হায়দরাবাদের এক মুসলিম পরিবারে জন্ম তাবুর। অভিনেত্রী শাবানা আজমি, তানভি আজমির আত্মীয় তিনি। তবে খ্যাতনামা পরিবারে জন্ম হলেও নিজের জোরেই জায়গা করে নিয়েছেন বলিউডে। তবে ব্যক্তিগত জীবন কিন্তু তাবুর ফিল্মি কেরিয়ারের মতো সরল ছিল না। ঝাঁ চকচকেও ছিল না। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী আজও অবিবাহিত। এক সাক্ষাৎকারে তিনি মজা করেই নিজের অবিবাহিত থাকার দায় চাপান অজয় দেবগণের ঘাড়ে!
২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তাবু বলেছিলেন, “হ্যাঁ, অজয় আর আমি একে অপরকে ২৫ বছর ধরে চিনি। অজয় ছিল আমার তুতো ভাই সমীর আরিয়ার প্রতিবেশী। ছোটবেলায় ওরা দু’জনে আমাকে নজরে রাখত সবসময়। যে সব ছেলে আমার সঙ্গে কথা বলত, বলতে চাইত তাদের মারধর করার হুমকি দিত। তাই যদি আজ আমি সিঙ্গেল থাকি, তার জন্য এই অজয়-ই দায়ী। আশা করি, এই বিষয়ে একদিন ওর অনুশোচনা হবে।”
কেরিয়ারে যেমন তুমুল উত্থান-পতন দেখেছেন তাবু, তেমনই দেখেছেন প্রেমের জীবনেও। তাবুর প্রথম সম্পর্ক ছিল অভিনেতা সঞ্জয় কাপুরের সঙ্গে।

ছবির শুটিং চলাকালীন শুরু হয় সেই প্রেম, তবে তা বেশিদিন টেকেনি। তবে এই অভিনেত্রীর সবচেয়ে আলোচিত সম্পর্ক অবশ্য ছিল দক্ষিণী তারকা আক্কিনেনি নাগার্জুনার সঙ্গে। শোনা যায় দীর্ঘ ১০ বছরের প্রেম ছিল তাবু-নাগার্জুনের। কিন্তু নাগার্জুনা তখন বিবাহিত। এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। অবশেষে তাবু উপলব্ধি করেন, এই সম্পর্কে স্থিতিশীলতা আসছে না, আর নাগার্জুনাও ফেরবিয়ে করতে অনিচ্ছুক। তাই সেখানেই শেষ হয়ে যায় এই সম্পর্ক।

একাকীত্ব বনাম জীবনে স্বাধীনতা নিয়েও মুখ খুলেছেন তাবু। নিজের ‘সিঙ্গল’ ট্যাগ নিয়ে কোনও সংকোচ নেই তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি না সিঙ্গল শব্দটা খারাপ কিছু। একা থাকার মধ্যে কোনো অভাব নেই। ভুল সঙ্গীর সঙ্গে থাকা বরং অনেক বেশি ভয়ঙ্কর।”
আজও তাবু বলিউডের সবচেয়ে ব্যাঙ্কেবল অভিনেত্রীদের একজন। ভালবাসা আর সম্পর্ক হয়তো স্থায়ী হয়নি তাঁর জীবনে, কিন্তু অভিনয়ের প্রতি তাঁর ভালবাসাই জনতা এবং সমালোচক - এই দুই মহলেই তাঁকে দিয়েছে এক অদ্বিতীয় পরিচয় ও বহুল জনপ্রিয়তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি