সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অর্পিতা দাস ২০ আগস্ট ২০২৫ ১৩ : ২৫Rahul Majumder
টলিউডের এই মুহূর্তে এক নম্বর নায়িকা— শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাতৃত্ব, সংসার, আর একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয়— সবটা একসঙ্গে সামলে তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছে হয়ে উঠেছেন আরও জনপ্রিয় । সম্প্রতি দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’-র সাফল্য উদযাপনের মাঝেই হঠাৎ মুম্বই পাড়ি দিলেন অভিনেত্রী।
তবে শুভশ্রীর এই মুম্বই যাত্রা ছুটি কাটাতে নয়, কাজের খাতিরে। শুভশ্রীর মুম্বই সফর ঘিরে প্রথমেই গুঞ্জন ছড়িয়ে পড়ে— তবে কি তিনি এবার বলিউডে পা রাখতে চলেছেন? কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে, একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট-এর কাজেই গিয়েছিলেন শুভশ্রী। শুটিংয়ের পাশাপাশি সময় কাটিয়েছেন কাছের বান্ধবী মৌনী রায়ের সঙ্গে। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে শুরু হওয়া তাঁদের বন্ধুত্ব আজ আরও দৃঢ়। দু’জনকে সম্প্রতি কালো পোশাকে পার্টি মুডে দেখা গিয়েছে, আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে শুভশ্রীর কেরিয়ার কিন্তু অন্যরকম হতে পারত। নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে পরিচালক অনুরাগ বসু তাঁকে হিন্দি টেলিভিশনে অভিনয়ের অফার দিয়েছিলেন। কিন্তু শুভশ্রী ছোটপর্দায় কাজ করতে রাজি হননি। তাঁর লক্ষ্য ছিল শুধু বড়পর্দা। সেই সিদ্ধান্তই তাঁকে আজ এনে দিয়েছে টলিউডের শীর্ষস্থানে।

নানা রকম চরিত্রে নিজেকে ভাঙা, চরিত্রের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা— এই দিকেই তিনি বারবার নজর কেড়েছেন। তাই শুভশ্রীকে নিয়ে বলিউডে কাজ করার গুঞ্জন নতুন নয়, যদিও আপাতত মুম্বই যাওয়া শুধু বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য।
অভিনেত্রী, মা আর স্ত্রী— তিন ভূমিকায় সমান উজ্জ্বল শুভশ্রী। ‘ধূমকেতু’-র প্রচারের পর শুভশ্রী পরিবার নিয়ে সময় কাটিয়েছেন রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে। সেখানে ছেলেমেয়েকে নিয়ে ক্রিকেট খেলায় মেতেছেন। মা হওয়ার পর যেন আরও পরিপূর্ণ হয়েছে তাঁর জীবন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন, সংসার সামলান, আবার শুটিং ফ্লোরে ফিরেও দর্শকদের উপহার দেন নতুন ছবি।
স্বামী রাজ চক্রবর্তী ও তাঁর সহ-অভিনেতা দেব— দু’জনেই প্রকাশ্যে স্বীকার করেছেন, শুভশ্রীর এই ব্যালেন্সিং অ্যাক্ট সত্যিই বিরল।
মুম্বই সফরের পর আবার নতুন কাজে ফিরছেন অভিনেত্রী। মুম্বই সফর শেষ করে কলকাতায় ফিরে ইতিমধ্যেই নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। আপাতত বলিউডে পা রাখার মতো কোনও ঘোষণা না হলেও, তাঁর মুম্বই যাত্রা টলিউড থেকে বলিউডে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে অনেকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি