সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ আগস্ট ২০২৫ ১৩ : ১২Rahul Majumder
ভারতীয় সিনেমায় প্রযুক্তির ঝড় এখন প্রবল। মঙ্গলবার প্রযোজনা সংস্থা আবুদান্তিয়া এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালেকটিভ মিডিয়া নেটওয়ার্ক ঘোষণা করল— তাঁরা তৈরি করতে চলেছেন ‘হনুমান’ নিয়ে এক নতুন ছবি। কিন্তু এখানেই আসল চমক— ছবিটি তৈরি হবে একেবারে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই (Artificial Intelligence – AI)-এর সাহায্যে!
আর এই ঘোষণার পরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে বলিউডে। শিল্পী ও চলচ্চিত্রকারদের একাংশ মনে করছেন, এভাবে সিনেমা তৈরি করলে মানবিক সৃজনশীলতার জায়গা চরমভাবে ক্ষুণ্ণ হবে। সবচেয়ে জোরালো ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
অনুরাগ কাশ্যপের বিস্ফোরণ: ‘তোমার জায়গা নর্দমায়’
‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো কাল্ট ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক লম্বা নোট লিখে তীব্র আক্রমণ করেন কালেকটিভ মিডিয়া নেটওয়ার্ক-এর সিইও বিজয় সুব্রামনিয়ামের দিকে। এই সংস্থা আবার অভিনেতা, লেখক, পরিচালক— সবার প্রতিনিধিত্ব করে থাকে।
কাশ্যপের কটাক্ষ—“অভিনেতা-পরিচালকদের প্রতিনিধিত্ব করার নামে টাকা কামানোই এই সংস্থাগুলোর আসল লক্ষ্য। যখন শিল্পীদের দিয়ে পর্যাপ্ত রোজগার হয় না, তখন তারা বেছে নেয় শর্টকাট— আর এ বার সেই শর্টকাটের নাম এ আই। অভিনয়, গল্প, আবেগ— সবকিছুর জায়গা নিচ্ছে যন্ত্র।”
এখানেই থামেননি অনুরাগ। তিনি আরও লেখেন—“যে কোনও অভিনেতা বা শিল্পী যার সামান্যও মেরুদণ্ড আছে, তাঁর এখনই এই এজেন্সি ছেড়ে দেওয়া উচিত। কারণ এই সংস্থা প্রমাণ করে দিয়েছে— তোমরা এআই-এর কাছে টেক্কা দিতে পারবে না। এই ভবিষ্যৎ তাদের জন্য, যারা শিল্পীর নামধারী হলেও ভেতরে ভেতরে কাপুরুষ। ওয়েল ডান, বিজয় সুব্রামনিয়াম। তোমার নামে চুন কালি দেওয়াও যথেষ্ট নয়। তোমার আসল জায়গা নর্দমায়! ”
বিক্রামাদিত্য মোতওয়ানেও জানিয়েছেন প্রতিবাদ। তাঁর সেই প্রতিবাদ র সংক্ষিপ্ত কিন্তু ধারালো। অনুরাগের দীর্ঘদিনের সহযোগী বিক্রমাদিত্য মোতওয়ানে, যিনি ‘স্যাক্রেড গেমস’-এর মতো প্রকল্পে এআই এবং প্রযুক্তির প্রভাব নিয়ে কাজ করেছেন, তাঁর প্রতিক্রিয়াও কম তীব্র নয়।
তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন— “এইবার শুরু হল… এ আই দিয়েই সবকিছু তৈরি করে নিলে আর লেখক-পরিচালকদের দরকার কেন? যাকে বলে ‘মেড ইন এ আই’.” লুটেরা পরিচালকের কথাতেই কথায় স্পষ্ট— যন্ত্রনির্ভর এই চলচ্চিত্র নির্মাণ মানুষের শিল্পসত্তার প্রতি এক ধরণের অবমাননা।
সৃজনশীল মহলেও বাড়ছে উদ্বেগ। এই ঘটনা ঘিরে এখন তীব্র আলোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রযোজনা সংস্থার বক্তব্য— প্রযুক্তিই ভবিষ্যতের পথ। এআই দিয়ে খরচ বাঁচবে, প্রক্রিয়া হবে দ্রুত, তৈরি হবে নতুন ধরণের ভিজ্যুয়াল অভিজ্ঞতা। শিল্পীদের আশঙ্কা— গল্প বলার মূল সত্তা, আবেগ আর মানবিক ছোঁয়া একেবারেই হারিয়ে যাবে। মানুষকে পাশে না রেখে, যন্ত্রকে ভরসা করলে সিনেমা কেবল প্রযুক্তির প্রদর্শনী হয়ে দাঁড়াবে।
কিছু অভিনেতা ও লেখক ইতিমধ্যেই অনুরাগের পোস্টে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। বলিউডের একাংশের মতে, এই বিতর্ক এখানেই থামবে না— বরং আগামী দিনে আরও বড় লড়াই শুরু হবে, যেখানে প্রশ্ন থাকবে— ‘সিনেমা কি প্রযুক্তির প্রদর্শনী, নাকি মানুষের আত্মার গল্প বলার জায়গা?’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি