শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিপাড়ার পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে! কাদের দিকে তোপ দাগলেন অভিযোগকারিণী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১৯ আগস্ট ২০২৫ ১৮ : ০৯Snigdha Dey

আবারও যৌন হেনস্থার অভিযোগ টলিপাড়ায়। অভিনয় জগতে সুযোগ দেওয়ার নাম করে যৌন হয়রানির অভিযোগ ওঠে পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে। ১৮ আগস্ট, সোমবার এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায়। এক মহিলা কসবা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তাঁকে ২০২৩ সালের আগস্ট মাসে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি যৌনভাবে হেনস্তা করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাঁকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করে।

 

অভিযোগ পাওয়ার পর কসবা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং কেস নম্বর ৩৮৩, তারিখ ১৮.৮.২৫ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ৬৪/৩৫১(২)/৬১(২) ধারায় মামলা রুজু করে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম এফআইআরে উল্লেখ রয়েছে।

 


ঘটনার পরিপ্রেক্ষিতে থানা সূত্রে খবর উঠে এসেছে টলিউডের দুই ব্যক্তির নাম। একজন প্রযোজক এসএস উদ্দিন ও অন্যজন, পরিচালক রাজর্ষি দে। এই তথ্য যাচাই করতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল রাজর্ষি দের সঙ্গে। 'আবার কাঞ্চনজঙ্ঘা'র পরিচালক এই অভিযোগ অস্বীকার করে বলেন, "এখনও পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই এই বিষয়ে আমার কিছুই বলার নেই।"

 

আরও পড়ুন: কলেজ রোম্যান্সে তানিকা-ঋতব্রত-কৌশানী, বন্ধুত্ব না প্রেম? কার পাল্লা ভারী?

 

অভিযোগ করে ওই মহিলা আরও জানান, প্রথমে ২০২৩ সালের আগস্ট মাসে তাঁকে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করা হয়। এরপর একাধিকবার বিভিন্ন জায়গায় ওই দুই অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে। তিনি দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এতদিন এই বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। অভিযোগ পাওয়ার পর কসবা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

 

 

এই ঘটনার জেরে চলচ্চিত্র মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়েছে এই ঘটনার কথা। ফলে ঘটনার নিন্দা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কসবা থানার পুলিশ।

 

প্রসঙ্গত, এর আগেও বেসরকারি চ্যানেলের ভুয়ো নথি, স্ট্যাম্প, লোগো ব্যবহার করার অভিযোগে এফআইআর দায়ের হয় পরিচালক রাজর্ষি দে'র বিরুদ্ধে। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এবং ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের নামে টাকা তোলার অভিযোগও উঠেছিল পরিচালকের নামে। এমনকী নুসরত জাহানের সই নকল করার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ এনেছিলেন প্রযোজক অরিন্দম ঘোষ। 

 

এই প্রসঙ্গে রাজর্ষি দে আজকাল ডট ইন-কে বলেছিলেন, "এত বছর টলিউডে কাজ করছি, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনওদিন জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি। সিনেমা বানাতে গিয়ে টাকার অভাব থাকলে বাড়ির গয়না বেচেও টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক মিটিয়েছি। কিন্তু কোনওদিন কারওর দিকে অভিযোগের আঙুল তুলিনি। একটাই প্রশ্ন রয়েছে, অরিন্দমের দেওয়া ৭৩ লক্ষ টাকার চেক বাউন্স হয়েছে দু'বার। যার জেরে ছবির শুটিং আটকে। এদিকে, এই কথা প্রযোজককে জানানোর পর একটা মিটিং ডাকেন তাঁরা। যেখানে আমি থাকতে পারিনি ব্যক্তিগত কারণ বশত। এরপরেই আমার বিরুদ্ধে উল্টো অভিযোগ আসতে শুরু করেছে। এই ঘটনায় আমি খুব বিব্রত।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া