সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ আগস্ট ২০২৫ ১৭ : ১৮Sanchari Kar
তাঁরা একে অপরের ‘কবেকার চেনা’! নিছক আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। রাহুল দেব বসু এবং দেবাদৃতা বসুর ভালবাসা যেন রূপকথার আখ্যান। আরও একবার তাঁদের রসায়ন ফুটে উঠবে পর্দায়। সৌজন্যে নতুন গান ‘কবেকার চেনা’। আরও একবার মিউজিক ভিডিও একসঙ্গে ধরা দেবেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি।
‘কবেকার চেনা’ গেয়েছেন মহম্মদ ইরফান। সুর দিয়েছেন সুব্রত বারিশওয়ালা। কম্পোজিশনের দায়িত্বে রূপক তিওয়ারি। প্রেমের পরতে পরতে জড়িয়ে থাকা আবেগই এই গানের প্রাণ। রাহুল-দেবাদৃতার সমীকরণ উপরি পাওনা। আরও একবার হাতে হাত, চোখে চোখ রেখে পর্দায় মুগ্ধতা ছড়াবেন তাঁরা।
রাহুলের কথায়, “নামেই লুকিয়ে আছে গানের নির্যাস। দু’জন মানুষ একে অপরকে এতটাই ভালবাসে যে, তাদের একে অপরের চেয়ে বেশি আর কেউ চিনতে পারে না। তাদের মধ্যে একটা নির্ভরশীলতা তৈরি হয়। ভালবাসা তৈরি হয়। সেই বন্ধুত্ব, ভালবাসা, নির্ভরশীলতা এমন একটা জায়গায় চলে যায়, যেখানে মৃত্যুও আর তাদের আলাদা করতে পারে না। এটাই হচ্ছে এই গানের থিম। ‘রবে নীরবে’ ছিল বিচ্ছেদ নিয়ে। ‘কবেকার চেনা’ হচ্ছে এমন ভালবাসা নিয়ে যা সময়কে অতিক্রম করে যায়।”
সম্প্রতি আরও একটি মিউজিক ভিডিওয় দেখা যায় রাহুল-দেবাদৃতাকে। সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি হয় 'রবে নীরবে'। রবি ঠাকুরের এই গানটি গেয়েছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন স্যমন্তক সিনহা। সেই মিউজিক ভিডিওর গল্প আবর্তিত হয়েছে রাজনীতি এবং কবিতাকে ঘিরে। প্রেমের আমেজের মাঝেই নিঃশব্দে বুনে নেওয়া হয়েছিল বিচ্ছেদের আখ্যান। অভিনয়ের সুবাদে প্রশংসিত হয়েছিলেন রাহুল-দেবাদৃতা।
বাংলা টেলিভিশনের পর্দায় তাঁদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। ‘আলোর ঠিকানা’ তাঁরা ছিলেন ‘আলো’ আর ‘গৌরব’। কিন্তু পর্দার কল্পনা ছাপিয়ে যে বাস্তবেও তৈরি হচ্ছে এক নতুন অধ্যায়—তা টলিপাড়ার ভক্তদের কাছে আজ আর অজানা নয়। বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রাহুল-দেবাদৃতা।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক দেবাদৃতার। প্রথমে মঞ্চ, তারপর টেলিভিশন। জি বাংলার ‘জয়ী’ ধারাবাহিক তাঁকে প্রথম পরিচিতি এনে দেয়। এরপর একে একে ‘আলো ছায়া’, ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, ‘আলোর ঠিকানা’, এবং সাম্প্রতিক ‘মিঠিঝোরা’ আরও বাড়িয়ে তোলে সেই জনপ্রিয়তা।
অন্য দিকে, ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে ‘গৌরব’ চরিত্রে নজর কাড়েন রাহুল। ইতিমধ্যেই বড় পর্দাতেও কাজ সারা। ওটিটি-তেও তাঁর অবাধ বিচরণ। নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যায় তাঁকে।
২০২৩ সালের দুর্গাপুজোর বিজয়া দশমীতে সম্পর্ক প্রকাশ্যে আনেন রাহুল-দেবাদৃতা। রাহুল সোশ্যাল মিডিয়ায় সিঁদুরমাখা ছবি শেয়ার করে লেখেন, ‘গৌরব আলোকে পায়নি, কিন্তু রাহুল দেবাদৃতাকে পেয়েছে।’ রাহুল এবং দেবাদৃতা শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, বাস্তব জীবনেও আজ একে অপরের অবলম্বন। তাঁদের প্রেমকাহিনি টেলিপাড়ায় নতুন আলো ফেলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি