সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১৯ আগস্ট ২০২৫ ১৬ : ৪৮Snigdha Dey
বন্ধুত্বের কোনও বয়স হয় না। এই কথাটা প্রচলিত হলেও একটা বয়সে বন্ধু আর বন্ধুত্ব দুটোর মর্যাদাই যেন শতগুনে বেড়ে যায়। বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন-জির দলে যাঁরা পড়েন, তাঁদের বন্ধুত্ব, প্রেম, জীবনের ওঠাপড়া নিয়ে আসছে নতুন এক বাংলা ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনায় নবীন পরিচালক সৌরদীপ্ত।
সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে ঋতব্রত মুখোপাধ্যায়, তানিকা বসু ও কৌশানী মুখোপাধ্যায়কে। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হবে এই বন্ধুত্বের গল্প। এই বন্ধুত্বের সঙ্গে মিশে যাবে প্রেম। আর তারপর কোন খাতে বইবে তিনজনের জীবন, সেই উত্তর মিলবে ছবির গল্পে।
আরও পড়ুন: রিনা বা কিরণ নন, আমিরের রয়েছে আরও এক স্ত্রী, আছে অবৈধ সন্তানও? বিস্ফোরক দাবিতে কী বললেন ভাই ফয়সল?
তরুণ প্রজন্মকে নিয়ে এই ছবি তৈরি হলেও আধুনিকতার ছোঁয়ায় এই ছবি জায়গা করে দেবে যেকোনও বয়সের দর্শকের মনেই। জানা যাচ্ছে, কথাবার্তা প্রায় পাকা হয়েই গিয়েছে। চলতি বছরের শেষেই শহরের বাইরে হবে ছবির শুটিং। নতুন বছর অর্থাৎ ২০২৬-এর মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবিটি।
তিন বন্ধুর গল্প হোক বা কলেজ রোম্যান্স, দর্শকের পছন্দের তালিকায় রয়েছে এই ধরনের ছবিও। তাই এই ছবি ঘিরে প্রত্যাশাও রয়েছে পরিচালকের, এমনটাই জানা যাচ্ছে। ঋতব্রতকে দর্শক এর আগে বহু ছবিতে, সিরিজে দেখছেন। নিজের অভিনীত প্রতিটা চরিত্রের মাধ্যমেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মঞ্চেও এখন সমানতালে এগিয়ে চলেছেন ঋতব্রত। অন্যদিকে, তানিকাকেও দর্শক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। 'চালচিত্র'-এ 'পুতুল'-এর চরিত্রে অভিনয় করে এক প্রকার সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। কৌশানীকেও দর্শক দেখেছেন নানা চরিত্রে। যদিও খুব সম্প্রতিই দর্শকের নজরে এসেছেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'ডাইনি' ওয়েব সিরিজে।
আরও পড়ুন: মেয়ের মধ্যেই খুঁজে পেলেন ভালবাসার মানুষকে, একরত্তির কী নাম রাখলেন অহনা-দীপঙ্কর?
এবার তিন নায়ক-নায়িকার বন্ধুত্বকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৌরদীপ্ত। তবে এখনই এই ছবির বিষয়ে মুখ খোলেননি পরিচালক কিংবা কলাকুশলীরা। তবে টলিপাড়ার অন্দরের খবর, খুব তাড়াতাড়ি নিজের প্রথম ফিচার ফিল্মের কাজ শুরু করতে চলেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি