সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আরও বিপাকে যৌন হেনস্থায় অভিযুক্ত র‍্যাপার বেদান! কী জানানো হল কেরালা হাইকোর্টকে

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: সঞ্চারী কর ১৯ আগস্ট ২০২৫ ১৬ : ২৬Sanchari Kar

মালয়ালম র‍্যাপার হিরণ দাস মুরালির (মঞ্চের নাম বেদান) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক মহিলা। সোমবার কেরালা হাইকোর্ট সেই অভিযোগকারিণীকে র‍্যাপারের আগাম জামিনের আবেদনের ক্ষেত্রে একটি পক্ষ হিসাবে যুক্ত করার অনুমতি দিয়েছে।

কোচি সিটি পুলিশ এক তরুণী চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে বেদানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করার পর তিনি দু’সপ্তাহের বেশি সময় ধরে পলাতক রয়েছেন বলে অভিযোগ।

হাইকোর্ট যখন তাঁর আগাম জামিনের আবেদন শুনছিল, তখন অভিযোগকারী মহিলার পক্ষ থেকে দাবি করা হয় যে, বেদান একজন অভ্যাসগত অপরাধী (habitual offender) হিসাবে ঘোষিত হোক।

অভিযোগকারী মহিলার আইনজীবী জানান, ধর্ষণের এই মামলার পাশাপাশি বেদানের বিরুদ্ধে আরও দু'টি ধর্ষণের অভিযোগ এবং এনডিপিএস আইনে দু’টি মাদক মামলা রয়েছে। ২০২১ সালেও তাঁর বিরুদ্ধে যৌন  হেনস্থারও অভিযোগ উঠেছিল, যার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। এছাড়াও, চিতাবাঘের দাঁতের তৈরি সন্দেহভাজন একটি লকেট পরার অভিযোগে তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে একটি মামলাও চলছে।

গত সপ্তাহে কোচি সিটি পুলিশ ৩১ বছর বয়সি বেদানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। বেদান ত্রিশূরের বাসিন্দা এবং কেরালার র‍্যাপ জগতে এক জন জনপ্রিয় কণ্ঠস্বর হিসেবে পরিচিত। চলতি বছরের এপ্রিলে মাদক মামলায় গ্রেফতারের পর তিনি শিরোনামে আসেন। পরে চিতাবাঘের দাঁতের সন্দেহভাজন লকেট রাখার অভিযোগে আবার গ্রেফতার হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে—অনেকেই আবার বন দফতরের ‘অতিরিক্ত উৎসাহ’-এর জন্য তাদের দোষারোপ করেন।

তবে পরে পরিস্থিতি বেদানের পক্ষে ঘুরে যায়, যখন তিনি মাদক ব্যবহার নিয়ে খারাপ প্রভাব ফেলার জন্য তাঁর তরুণ ভক্তদের কাছে ক্ষমা চান এবং রাজ্য সরকার তাঁকে প্রোমোট করতে শুরু করে। চিতাবাঘের দাঁতের মামলার পর বেদানের প্রতি সহানুভূতির ঢেউ উঠে, এবং তাঁর শো-তে ভিড় বাড়তে থাকে। শাসক দল সিপিআই(এম) বেদানের পাশে দাঁড়ায়। তাদের অভিযোগ যে, শিল্পীর বিরুদ্ধে যাবতীয় সমালোচনার পিছনে আছে বিজেপি-বিরোধী মতকে দমন করার চেষ্টা। কেরালা সরকার ক্ষমতায় দশ বছর পূর্তির অনুষ্ঠানে তাঁকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানায়। ধর্ষণের মামলার মধ্যেই বেদানের একাধিক শো-র পরিকল্পনা ছিল, যা পরে বাতিল হয়ে যায়।

জুন মাসে কালিকূট বিশ্ববিদ্যালয় মালায়ালম ভাষা ও সাহিত্যের স্নাতক পর্যায়ের পাঠ্যক্রমে বেদানের গান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। বেদানের একটি গানের সঙ্গে মাইকেল জ্যাকসনের ‘দে  ডোন্ট কেয়ার আবাউট আস’-এর তুলনামূলক পাঠের পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি রাজ্যপালের কাছে দরখাস্ত করে, যাতে বেদানের গানটি পাঠ্যসূচি থেকে প্রত্যাহার করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া