শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: সঞ্চারী কর ১৯ আগস্ট ২০২৫ ১৪ : ২৫Sanchari Kar
সাতের দশক। বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান-এর তকমা পেয়েছিলেন অমিতাভ বচ্চন। পর্দায় দীর্ঘদেহী, সুঠাম চেহারার যুবকের গাম্ভীর্য মন জয় করেছিল দর্শকের। এর পর পেরিয়েছে কয়েক দশক। সেই যুবক এখন ৮২-র বৃদ্ধ। বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। অতীতের সেই শক্তি, মেজাজ এখন খানিক আবছা। নিজের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।
১৭ আগস্ট, রবিবার নিয়ম মেনেই বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তারপরেই ব্লগে লেখেন তাঁর দৈনন্দিন জীবনের নানা পরতের কথা। অভিনেতা লেখেন, ‘শরীর ক্রমাগত ভারসাম্য হারাচ্ছে। সেটাকে ঠিক রাখতে এবং সারিয়ে তুলতে পরিশ্রম করতে হয়।’
দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলি করতেও বেগ পেতে হয় এখন। তেমনই জানিয়েছেন অমিতাভ। তিনি মনে করেছিলেন, কয়েক বছর আগে যে কাজগুলি করতেন, সেগুলি নতুন করে শুরু করা খুব কঠিন হবে না। তবে সময় তাঁকে ভুল প্রমাণ করেছে। একদিন কোনও কারণে চর্চার বাইরে থাকলেও ব্যথা বশ করে ফেলে শরীরকে। হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। এমনকি, পায়ে ট্রাউজাটুকু গলাতেও সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি জানান, চিকিৎসক তাঁকে কোথাও একটা বসে ট্রাউজার পরার উপদেশ দিয়েছেন।
অমিতাভ লেখেন, ‘এগুলো বিশ্বাস করতে পারি না। মনে মনে হাসি। তারপর বুঝি ওঁরাই ঠিক বলছেন।’ বাড়িতে চলাফেরার সময় শরীরের ভারসাম্য ঠিক রাখতে পদে পদে থাম ধরতে হয় তাঁকে। মেঝেতে পড়ে যাওয়া কাগজটুকু তোলাও যেন কষ্টসাধ্য।
জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়েছেন অমিতাভ। তাঁর স্বীকারোক্তি, ‘কিন্তু আমি আপনাদের বলতে চাই, এটা আমাদের সকলের জীবনেই ঘটবে.. আমি চাই এমন যেন না হয়.. কিন্তু সময়ের সঙ্গে এটা হবে.. আমরা যেদিন এই পৃথিবীতে আসি, সেদিনই অধঃপতনের দিকে এগিয়ে যাই.. জন্মের সময় থেকেই পতনের প্রবণতা শুরু হয়... দুঃখজনক.. কিন্তু এটাই জীবন এবং জীবনের বাস্তবতা...’।
অমিতাভকে পরবর্তীতে ঋভু দাশগুপ্তের সেকশন ৮৪-এ দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও, অভিনেতাকে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন-অ্যাকশন 'কল্কি ২৮৯৮ এড'-এর সিক্যুয়েলে অশ্বত্থামার ভূমিকায় আবারও দেখা যাবে। তাঁর সঙ্গ দেবেন প্রভাস , কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। সিক্যুয়েলের নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরে শুরু হবে।
নপ্রিয় হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেকেও দেখা যাবে অমিতাভকে। ২০১৫ সালের হলিউডের অ্যান হ্যাথাওয়ে এবং রবার্ট ডি নিরো অভিনীত ছবিটির উপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রোডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে, রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল। তাঁর মৃত্যুর পর সেই জুতোয় পা গলাবেন বিগ বি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি