সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ আগস্ট ২০২৫ ১২ : ১৫Soma Majumder
ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার। সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
বিটাউন সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন অচ্যুত পোতদার। থানের জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ অভিনেতা। যদিও এখনও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মঙ্গলবার থানেতে অচ্যুৎ পোতদারের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷
আরও পড়ুনঃ ‘সিকান্দর’-এর ভরাডুবির নেপথ্যে কি সলমন? ‘টাইগার’-এর ঘাড়েই কি সেই দোষ চাপালেন পরিচালক?
১৯৮০ সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস-এ কড়া অধ্যাপকের চরিত্রে তাঁর উপস্থিতি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। বিশেষ জনপ্রিয় হয়েছিল তাঁর সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো”।
প্রথম জীবনে তিনি মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করতেন। সিনেমার জগতে আসার আগে ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত ছিলেন অচ্যুৎ। ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন তিনি। প্রাথমিকভাবে টেলিভিশনের দৌলতেই তাঁর অভিনয়ে আসা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দা থেকে বড় পর্দা, একের পর কাজে প্রশংসা কুড়িয়েছেন অচ্যুৎ।
চার দশকেরও বেশি দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন অচ্যুত পোতদার। তাঁর ঝুলিতে রয়েছে ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবি। বলিউডে পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছবিতে তাঁকে সবচেয়ে বেশি দেখা যায়। ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গ্যায়া জেন্টল ম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ থেকে ‘ভেন্টিলেটর’-এর মতো একগুচ্ছ বলিউড কমার্শিয়াল হিট ছবিতে দেখা গিয়েছে অভিনয় করেছেন বর্ষীয়ন অভিনেতা। সবেতেই তাঁর অভিনয় দর্শকের মহল প্রশংসিত হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি