সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ের হতে না হতেই আর কাজ পাচ্ছেন না! টলিউড থেকে কেন ব্রাত্য অভিনেত্রী পায়েল দেব?

Reporter: Arpita Das | লেখক: Arpita Das ১৯ আগস্ট ২০২৫ ০৯ : ৪০Snigdha Dey

ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী পায়েল দেব। ছোটপর্দার অত্যন্ত পছন্দের অভিনেত্রী আজ প্রায় দু'বছর ধরে কর্মহীন। অনেক চেষ্টা করেও পছন্দমত চরিত্র পাচ্ছেন না। সেরকমভাবে ভাল কাজের প্রস্তাবও আসছে না তাঁর কাছে। অনেকেই ভাবেন বিয়ের পর কী অভিনয় ছেড়ে দিলেন পায়েল? শুধুই কি সংসার করতে চান তিনি? সংসার এবং অভিনয় দুইই একসঙ্গে গুছিয়ে করার কথা ভেবেছিলেন পায়েল দেব। কিন্তু যা ভেবেছিলেন তার কিছুই হল না। প্রায় দু'বছর ধরে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। যদিও তা স্বেচ্ছায় নয়। 

 

 

 

শেষবার জি বাংলার 'রাঙা বউ' ধারাবাহিকে দর্শক দেখেছেন পায়েলকে। এরপর 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে কাজ শুরু করলেও সেইভাবে তা৫র চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এতদিন কাজ থেকে দূরে থাকলেও জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের 'মুমু দিদি'কে আজও একইরকম ভালবাসেন দর্শক,পর্দায় মিস করেন তাঁর অভিনয়। একইভাবে তিনি মিস করেন তাঁর পছন্দের শুটিং ফ্লোরকে। বিভিন্ন জায়গায় কথা বলেও কিছুতেই কেন কাজ পাচ্ছেন না, সেই প্রশ্নই ঘিরে রয়েছে পায়েলকে। নতুন সংসার নিয়ে সুখে থাকলেও কাজের জায়গায় পায়েল অসুখী। 

 

 

 

আজকাল ডট ইন-কে পায়েল বলেন, "ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে শাসক দলের ঘনিষ্ঠ হলে কাজ পেতে সুবিধা হয় এবং বিরোধী দলে থাকলে একঘরে হয়ে যেতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টাই উল্টো। আমি শাসক দলের সঙ্গে যুক্ত আছি এবং ভালবেসে রাজনীতি করতে চাই। জীবনের কিছু অভিজ্ঞতা থেকে বুঝেছি মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা আসলে কম।তাই কোনও টিকিট পাওয়ার লোভে নয়, মানুষের সাহায্য করার জন্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমার বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। সেটা আমার কাছে পরমপ্রাপ্তি। তাঁর সঙ্গে ছবি সমাজমাধ্যমে দেওয়া নিয়েও নানা কথা শুনেছি। আমার এখন ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, তাহলে কি ওজন বাড়ার কারণে আমি কাজ পাচ্ছি না?"

 

 

 

অভিনেত্রী আরও বলেন, "ওজন বেড়ে গেলে যদি বয়স বেশি লাগে তাহলে সেই ধরনের চরিত্র করতেও আমি রাজি। মাসি,বৌদি,পিসি বা দিদির চরিত্র করতে আমার আপত্তি নেই। কিন্তু সেই সব চরিত্রও আমি পাইনা। এর কারণ সত্যিই আমার কাছে অজানা। মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই তবে অভিনয় করতে পারিনা? দর্শক আমায় পছন্দ করেন না বলেই কি আমি কাজ পাই না? তাহলে মুমু দিদিকে আজও কেন দর্শক মনে রেখেছেন? আরও একটা বিষয় হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে আমি কুপ্রস্তাব পেয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই তা ফিরিয়ে দিয়েছি। এরপর সেই ব্যক্তি আমাকে কাজ দিতে বারণ করেছেন যা আমি খুব ঘনিষ্ঠ সূত্রে জানতে পারি। তবে কি এই কারণেই আমি কাজ পাই না?"

 

আরও পড়ুন: ইতি টানছে 'মিত্তির বাড়ি', শেষ দিনের শুটিংয়ে কি দেখা যাবে নায়িকা পারিজাত চৌধুরীকে? 

 

তিনি বলেন, "এক্ষেত্রে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কিছুদিন আগে একটি কথা বলেন, ইন্ডাস্ট্রিতে শরীর বেচতে আসেনি। আমিও তাই মনে করি অভিনয় করতে এসেছি অন্য কিছু করতে আসেনি। সেই কারণে যদি কাজ করে তাহলে আমার আক্ষেপ নেই। কিন্তু না করতে পারার কষ্টটা দিনে দিনে বেড়েই চলেছে। মাঝে মাঝে আমার কিছুই ভাল লাগেনা, আসলে ১৫ বছর ধরে যে কাজ করে এসেছি এই দু বছরে সেই অভিনয় থেকে আমি দূরে। তা যেন আমি মন থেকে মেনে নিতে পারি না। আমি সত্যি অভিনয় ছাড়া অন্য কিছু করার কথা ভাবতে পারি না। কিন্তু পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায় তাই অন্য কোনও কাজের মাধ্যমে হয়তো উপার্জনের রাস্তা আমায় ভবিষ্যতে ভাবতেই হবে। আমার মা-বাবা,স্বামী সকলেই আছেন, আমার অভাব নেই কিন্তু আসলে অভাব আছে। আমি নিজে কিছু উপার্জন করতে পারছি না সেটাই আমার আসল অভাব। জানি না কবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারব। তবে অপেক্ষায় রয়েছি ভাল কাজের কারণ আমি কাজ করতে চাই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া