সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'কহো না প্যায়ার হ্যায়' শুটিং ফ্লোরে মা-বোন তুলে গালিগালাজ করতেন ফারাহ! এত বছর পর ক্ষোভ উগরে কী বললেন আমিশা প্যাটেল? 

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৮ আগস্ট ২০২৫ ১৯ : ৩৭Snigdha Dey

প্রায় পঁচিশ বছর আগে বি-টাউনে ডেবিউ করেছিলেন আমিশা প্যাটেল এবং হৃতিক রোশন। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গিয়েছেন যে, কোন ছবির কথা বলা হচ্ছে! ঠিকই ধরেছেন, ছবির নাম ‘কহো না প্যায়ার হ্যায়’। স্বপ্নের মতো কেরিয়ার শুরু, প্রথম ছবিতেই বাজিমাত। বলিউডে প্রথম ছবিতেই বাজিমাত। ২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন। ছবিটি সুপারহিট, ছবির দৌলতে হৃত্বিক রোশনও রাতারাতি তারকা হয়ে ওঠেন। সঙ্গে তিনিও পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই অভিনেত্রী আমিশা প্যাটেল। কিন্তু তারপর?

একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ২০টিরও বেশি সিনেমা হয় ফ্লপ। ক্যারিয়ারে নেমে আসে ধস। যাঁর কাছে ছিল বলিউডের সমস্ত লাইমলাইট, তিনি ক্রমশ আড়ালে চলে যান। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনেও শুরু হয় বড় ধাক্কা।

 


'কহো না প্যায়ার হ্যায়' ছবিতে কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ফারাহ খান। সম্প্রতি এই ছবি ও ফারাহকে ঘিরে এক বিস্ফোরক মন্তব্য করলেন আমিশা। ফারাহ ও তাঁর রাঁধুনি দীলিপ সম্প্রতি আমিশার মুম্বইয়ের আবাসনে উপস্থিত হয়েছিলেন। তাঁদের ভ্লগে ধরাও পড়েছে সেই খবর। সেখানে পুরনো বন্ধু আমিশার সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয় ফারাহর। তাঁদের কথোপকথনে উঠে আসে 'কহো প্যায়ার হ্যায়'র নানা অজানা কাহিনি। 

 

আরও পড়ুন: প্রেমে ধোঁকা দিয়েছিলেন অপূর্বা! 'রেবেল কিড'-এর 'গুণকীর্তন' ফাঁস করলেন প্রাক্তন প্রেমিক

 

কথা বলার মাঝে এক সময় আমিশা জানান যে, সেই সময় ফারাহর কাছ থেকে প্রচুর বকাঝকা শুনতে হতো তাঁকে এবং হৃতিককে।‌ সঙ্গে অভিনেত্রী এও জানান যে, ফারাহ নাকি তাঁদের মা-বোন তুলে গালাগালি দিতেও ছাড়তেন না। যদিও এই কথাটা নেহাতই মজার ছলে বলেছিলেন আমিশা। তবুও অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

প্রায় ২৫ বছর আগে প্রথম বারের জন্য মুক্তি পেয়েছিল ‘কহো না প্যায়ার হ্যায়’। মুক্তির সঙ্গে সঙ্গে দেখা যায়, ছবিটি সুপারহিট বলে প্রমাণিত হয়েছে। এই ছবির হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠেন হৃতিক-আমিশা। এই ছবিটি তাঁর জীবন কীভাবে বদলে দিয়েছিল, এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন আমিশা। অভিনেত্রী কথায়, “সাধারণ ছেলে-মেয়ে থেকে আমরা রাতারাতি তারকা হয়ে উঠেছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ ছবি ছিল না। মানুষ এই চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। আমি তো বহু দিন ধরে এর মধ্যেই ডুবে ছিলাম। আমি জানি না, কীভাবে এটা হল। বিষয়টা বেশ অলৌকিক ছিল।”

 


এরপর যদিও সাফল্যের মুখ সেভাবে দেখেননি অভিনেত্রী। তবে আজ এতকিছুর মধ্যেও আমিশা প্যাটেলকে দেখলে বোঝার উপায় নেই তিনি কত ঝড় পেরিয়ে এসেছেন। সদা হাস্যোজ্জ্বল, আত্মবিশ্বাসে ভরপুর তিনি। ‘গদর ২’ ছবির দৌলতে আবারও বলিউডে নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি। তাও দীর্ঘ ২২ বছর পর!

 

এই বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনওদিন হাল ছাড়িনি। লড়াই করেছি—ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, নিজের জীবনেও। এখন আমি ফিরে এসেছি, আরও শক্তভাবে।” বলিউডে যেখানে অনেক তারকাই হেরে যান, সেখানে আমিশা প্যাটেলের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া