সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

AR Murugadoss reflects on Salman Khan starrer Sikandar s box office failure

বিনোদন | ‘সিকান্দর’-এর ভরাডুবির নেপথ্যে কি সলমন? ‘টাইগার’-এর ঘাড়েই কি সেই দোষ চাপালেন পরিচালক?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ আগস্ট ২০২৫ ২০ : ০১Rahul Majumder

দীর্ঘ দু’বছর পর বড়পর্দায় ‘সিকান্দর’ নিয়ে ফিরেছিলেন  সলমন খান। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ভরাডুবির পর টাইগার’-এর এই ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু পুরোপুরি আশাহত করেছে এই ছবি—দর্শকের মনে একেবারেই দাগ কাটেনি এই ছবি। সহজ কথায়, বক্স অফিসে ভরাডুবি হয়েছে ‘সিকান্দর’-এর। আর এবার এক সাক্ষাৎকারে এই ছবির ব্যর্থতার দায় খোলাখুলিভাবে নিজের কাঁধে নিলেন ছবির পরিচালক এ আর মুরুগাদোস। স্পষ্টভাবে জানালেন, এ ছবির ব্যর্থতার দায় বর্তায় পুরোপুরি তাঁর উপর। 

তিনি স্পষ্টই জানালেন, গল্প আবেগঘন হলেও কার্যকরীভাবে তা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। “আসলে ছবির মূল গল্প ছিল আবেগঘন। এক রাজার কাহিনি, যে নিজের স্ত্রীকে কোনওদিন বোঝেনি। আমরা সবাই কমবেশি এমনই—মা, বন্ধু বা স্ত্রী, সম্পর্কের মূল্য অনেক সময় বুঝতে পারি না। যখন তাঁরা আমাদের ছেড়ে চলে যান, তখনই অপরাধবোধ চেপে ধরে। ছবিতে রাজা যখন স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়ে, তাঁর অঙ্গ দান হয়ে যায় তিনজনের শরীরে। এরপর রাজা তাঁদের খুঁজে বের করেন, স্ত্রীর জন্য যা যা করতে পারেননি, সেই সব পূরণ করার চেষ্টা করেন। এভাবেই গোটা একটি গ্রাম তাঁর আপন হয়ে ওঠে। গল্পটা ছিল আবেগঘন, কিন্তু আমি ঠিকমতো তা পর্দায় ফুটিয়ে উঠতে পারিনি।”

মুরুগাদোস 'সিকান্দর'-এর সঙ্গে তুলনা টানেন গজিনির সঙ্গে। “আমি ‘গজিনি’ করতে পেরেছিলাম কারণ ওটা রিমেক ছিল। আগে থেকেই সেটার উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কিন্তু সিকন্দর ছিল অরিজিনাল, তাই সেই জায়গায় আমি স্বচ্ছন্দ ছিলাম না। আমি এটা বলছি না যে আমি হিন্দি সিনেমায় আর ফিরব না। অবশ্যই ফিরব, তবে নিজের কমফর্ট জোনে। দর্শক যখন আমার ভাবনার সঙ্গে সংযোগ খুঁজে পায় না, তখন সেটা আমায় খুব আঘাত করে।”

 ২০০৮ সালে মুরুগাদোস প্রথম বলিউডে পা রাখেন ‘গজিনি’ দিয়ে। নিজের তামিল ছবির রিমেক হিসেবে নির্মিত এই থ্রিলার হিন্দি সিনেমায় ব্লকবাস্টার হয়। আমির খান, আসিন, জিয়া খান এবং প্রদীপ রাওয়াত অভিনীত ছবিটি বাজেট ছিল ৫২ কোটির, আর আয় করেছিল প্রায় ১৯৪ কোটিরও বেশি!

অন্যদিকে ‘সিকান্দর’-এর গল্পে রাজকোটের রাজা সঞ্জয় রাজকোট ওরফে ‘সিকান্দর’ (সলমন খান)। তাঁর স্ত্রী সাইশ্রী (রশ্মিকা মন্দানা) ছিলেন তাঁর শক্তির স্তম্ভ, গোপনে তাঁকে সব বিপদ থেকে আড়াল করতেন। স্ত্রীর মৃত্যুর পর তিন জন মানুষ, যাঁরা তাঁর স্ত্রীর অঙ্গ প্রতিস্থাপন পেয়েছেন—তাঁদের রক্ষা করাই হয়ে ওঠে রাজার জীবনের লক্ষ্য। সেই সঙ্গে লড়াই তাঁকে মুখোমুখি করে এক প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকের।

তবুও শক্তিশালী কাস্ট আর আবেগঘন প্লট থাকা সত্ত্বেও ‘সিকান্দর’ দর্শকের মনে ঝড় তুলতে পারেনি। আর তার দায় এবার নিজের কাঁধে তুলে নিলেন পরিচালক নিজেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া