সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Pushpa 2 famed actor Fahadh Faasil reveals he was offered Alejandro González Iñárritu s film

বিনোদন | লিওনার্দো ডি ক্যাপ্রিওকে এনে দিয়েছিলেন অস্কার, সেই পরিচালকেরই ছবি ফেরালেন ‘পুষ্পা’র খলনায়ক! কিন্তু কেন?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৮ আগস্ট ২০২৫ ১৯ : ০৩Rahul Majumder

মালয়ালম ছবির জগতে অন্যতম সফল অভিনেতা। দুরন্ত সফল কেরিয়ার। তিনি, ফাহাদ ফাসিল। ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের তালিকায় তাঁর নাম উঠে আসে একেবারে উপরের দিকে। ২২ ফিমেল কোট্টায়ম, মহেশিন্তে প্রতিকারাম থেকে শুরু করে সাম্প্রতিক আভেশম—প্রতিটি ছবিতেই অভিনয়ের নতুন রূপ দিয়েছেন তিনি। কিন্তু জানেন কি, একসময় তাঁর কাছ হাতছানি এসেছিল সরাসরি হলিউড থেকে? আর ডাক এসেছিল বিশ্বখ্যাত পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর কাছ থেকে—যিনি ‘দ্য রেভেন্যান্ট’, ‘বার্ডম্যান’–এর মতো অস্কারজয়ী ছবির নির্মাতা। যাঁর ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। 

 

তা কেন এহেন পরিচালকের ছবিতে অভিনয়ের প্রস্তাব পত্রপাঠ ফিরিয়েছিলেন ‘পুষ্পা’ ছবির এই খলনায়ক? একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ফাহাদ নিজেই জানিয়েছেন এই চমকপ্রদ ঘটনা। অভিনেতার কথায়,“না, উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, আমেরিকায় গিয়ে তিন–চার মাস থাকতে হবে যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু তার খরচ ওঁরা দিতে রাজি হননি। তাই আমিই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।”

 

তিনি আরও যোগ করেন—“ভিডিও কলে ওঁর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমি তাঁর লেখা চরিত্রের মতো নই। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল জাদু ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনও পরিবর্তন আসে, আমি চাই সেটা কেরলের মাটিতেই আসুক। মালয়ালম ছবিই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।”

 

ইনারিতুর পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টে ইতিমধ্যেই নাম জড়িয়েছে টম ক্রুজ, স্যান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমনস, সোফি ওয়াইল্ড এবং রিজ আহমেদের মতো তারকার। ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পেতে চলা এই ছবির কাহিনি ঘিরে "বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ" যিনি নিজের তৈরি মহাবিপর্যয় ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন।

অন্যদিকে, ফাহাদ ফাসিলকে শেষ দেখা গিয়েছে মারিশান ছবিতে। এখন তিনি প্রস্তুত হচ্ছেন আসন্ন রোমান্টিক কমেডি ওকিসিকে (OKCK)–এর জন্য, যা মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট।

বলিউড–হলিউডের বাইরেও ফাহাদের সিদ্ধান্ত যেন স্পষ্ট করে দিল—তাঁর সত্যিকারের অভিনয়ের আগুন জ্বলে তাঁর মাতৃভাষার সিনেমাতেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া