সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | লম্বা খোলা চুল, তীক্ষ্ণ দৃষ্টিতে হাড় হিম করলেন রশ্মিকা! 'থামা'য় কতটা ভয় ছড়ালেন আয়ুষ্মান-পরেশ রাওয়ালরা?

সংবাদসংস্থা মুম্বই | ১৮ আগস্ট ২০২৫ ১৭ : ৪৯Snigdha Dey

ছবির নাম হল ‘থামা’। কিন্তু থেমে নেই এক মুহূর্তও। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং  জমজমাটভাবে চলছে  উটি-র ঘন জঙ্গলে। আর এই ছবিতেই জীবনের একেবারে অন্য স্বাদের রোম্যান্সে মেতে উঠেছেন আয়ুষ্মান খুরানা আর রশ্মিকা মন্দানা। একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্যরকম ভালবাসার গল্প বলবে এই ছবি।

 

আপাতত নেট দুনিয়ায় উত্তাল ‘থামা’। পরিচালক আদিত্য সারপোটদার পরিচালিত এই ছবির শেষ দফার শুটিং হয়েছে উটির ডোডাবেট্টা পিক আর নীলগিরির গভীর জঙ্গলে। এই দফায় শুধু রোমান্টিক মুহূর্ত নয়, বরং ছবির ক্লাইম্যাক্স ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যেরও শুটিংও রয়েছে।

 

আরও পড়ুন: গান প্রতি পারিশ্রমিক মাত্র ১০১ টাকা পান গায়কেরা? ‘বেবি ডল’ গায়িকার বিস্ফোরক সব অভিযোগে কাঁপছে বলিউড!

 

আর ঠিক এই পর্বেই কাহিনিতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি—এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে! তাঁর চরিত্রের উৎপত্তি, ভয়াল অতীত আর এক বিস্মৃত অভিশাপের সূত্র ধরেই সামনে আসবে ছবির গল্পের প্রকৃত মোড়।

এই ছবির মুখ্য চরিত্রদের লুক এবার প্রকাশ্যে এল। গল্পে আয়ুষ্মানের নাম 'অলোক'। আলো-আঁধারিতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য। অন্যদিকে, রশ্মিকার নাম 'তারকা'। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌। নওয়াজউদ্দিন সিদ্দিকীর চরিত্রের নাম হল 'যক্ষসান'। ভয়াবহ অবতারে দেখা মিলল অভিনেতার। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে 'রাম গোপাল বাজাজ'-এর চরিত্রে। গল্পে এই চরিত্রের আঁচ ঠিক পাওয়া না গেলেও, প্রথম লুকে পরেশ রাওয়ালের চোখমুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। 

 


সোমবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে চরিত্রদের প্রথম ঝলক সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে সিনেপ্রেমীদের।

 

আরও পড়ুন: এমন প্রেমও হয়! স্ত্রী শেফালির মৃত্যুর পর ভালবাসার নজির গড়লেন পরাগ, নিলেন বিরাট সিদ্ধান্ত

 

আদতে কে এই ‘থামা’? কীভাবে জুড়ে গেলেন অশ্বত্থামা? এই প্রশ্ন উঁকি মারছে বহু ছবিপ্রেমীদের মনে। আসলে এই সিনেমার ‘থামা’ নামটি এসেছে মহাভারতের অমর চরিত্র ‘অশ্বত্থামা’ থেকে। আর ছবির প্লট? সেখানেও চমক! এক ঐতিহাসিক (অভিনয়ে অযুষ্মান) গবেষণা করতে গিয়ে পৌরাণিক কাহিনির ভেতর ঢুকে পড়েন, যেখানে প্রাচীন বিজয়নগরের ধ্বংসস্তুপে খুঁজে পান এক অসমাপ্ত প্রেম আর এক ভয়াল অভিশাপের ইতিহাস।

 

এই ছবি চলবে দুই টাইমলাইনে—আধুনিক ভারতের সঙ্গে সঙ্গে দর্শক ডুব দেবেন অতীতের পৌরাণিক কাহিনিতে। ভ্যাম্পায়ারদের ভারতীয় লোককথা, পৌরাণিক ভিত্তি আর ভালোবাসা-আবেগ সব মিলিয়ে ‘থামা’ এক জাঁকজমক পূর্ণ কিন্তু আবেগঘন অভিজ্ঞতা দেবে দর্শকদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া