সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ আগস্ট ২০২৫ ১৭ : ৩৯Rahul Majumder
বলিউডের ইতিহাসে আজও অন্যতম আলোচিত বিষয়— অমিতাভ বচ্চন আর রেখার সম্পর্ক। পর্দায় তাঁদের রসায়ন আজও কালজয়ী। তবে পর্দার বাইরে গুঞ্জন আরও অনেক বেশি শোরগোল তুলেছিল। সম্পর্কের সেই কানাঘুষো কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি কেউই। রেখা ও অমিতাভ দু’জনেই তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বরাবর নীরব থেকেছেন। কিন্তু কয়েক দশক আগে রেখার বাবা, কিংবদন্তি অভিনেতা জেমিনি গণেশন এ প্রসঙ্গে খোলাখুলি জানিয়েছিলেন নিজের মতামত।
একটি পুরনো সাক্ষাৎকারে (স্টার অ্যান্ড স্টাইল), জেমিনি গণেশন সরাসরি বলেছিলেন—“অনেকে আমাকে বলে, রেখা তার ব্যক্তিগত জীবন নষ্ট করছে অমিতাভের সঙ্গে জড়িয়ে। কিন্তু আমি কখনও রেখার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই না। কেনই বা তা করব?”
এর পরেই নিজের বিতর্কিত ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন—“আমি যখন সাবিত্রী আর পুষ্পাবল্লীর সঙ্গে বিয়ে করলাম, তখনও অনেক ভ্রূকুটি হয়েছিল। ওটা ছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কেলেঙ্কারি। অথচ দিলীপ কুমার যখন আসমাকে বিয়ে করলেন বা ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করলেন—তাতে আর কেউ এতটা চমকে উঠল না। এক অর্থে আমিই তো বলিউডে বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের ট্রেন্ডসেটার।”
১৯৫৪ সালে জন্ম রেখার। মা পুষ্পাবল্লী, বাবা জেমিনি গণেশন। কিন্তু তাঁদের বিয়ে হয়নি কোনও দিনই। পুষ্পাবল্লী তখন স্বামী থেকে আলাদা থাকতেন, আর জেমিনি তখনও প্রথম স্ত্রীর সংসারে। জন্ম থেকেই জটিলতা যেন জুড়ে গিয়েছিল রেখার জীবনের সঙ্গে। এর পর বলিউডে রূপালি সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও বারবার তিনি এসেছেন শিরোনামে। কখনও নায়কদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কখনও পরিচালককে ঘিরে খবর। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু সেই দাম্পত্য স্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যে মুকেশ আত্মঘাতী হন। শোক ও ট্র্যাজেডির ছায়ায় ঢাকা পড়ে যায় রূপকথার মতো জীবনকথা।
অন্যদিকে, অমিতাভ বচ্চন ১৯৭৩ সালে বিয়ে করেন অভিনেত্রী জয়া বচ্চনকে। আজ তাঁদের সংসারে দুই সন্তান—অভিষেক ও শ্বেতা। পরিবার নিয়ে অমিতাভ স্থিতিশীল থেকেছেন, অথচ রূপালি গুঞ্জনের আলোছায়া কখনও পিছু ছাড়েনি।
বলিউডের অন্দরমহলের এই গল্প আজও চর্চিত। রূপালি রসায়ন আর বাস্তব জীবনের দ্বন্দ্ব যেন অমিতাভ–রেখা অধ্যায়কে করে তুলেছে আরও রহস্যময়, বলিউডের এক অমর কাহিনি।
অমিতাভ বচ্চন আর রেখা—বলিউডের ইতিহাসে এই জুটি যেন চলচ্চিত্রপ্রেমীদের জন্য জাদুর নাম। দু’জনকে একসঙ্গে পর্দায় দেখলেই দর্শক বুঝে গিয়েছিলেন, রোম্যান্স, আবেগ আর উত্তেজনার অন্য মাত্রা অপেক্ষা করছে।
‘দো আনজানে’ (১৯৭৬) – এই ছবিতেই শুরু হয় অমিতাভ–রেখার অনস্ক্রিন রসায়নের ঝড়।
‘মিঃ নটবরলাল’ (১৯৭৯) – মজাদার কাহিনি, তাতে রোম্যান্টিক ছোঁয়া—অমিতাভ-রেখার জুটি নজর কাড়ে সহজেই।
‘সুহাগ’ (১৯৭৯) – অ্যাকশন–ড্রামা ঘরানার এই ছবিতে তাঁদের উপস্থিতি ছিল বক্স অফিসের টনিক।
‘মুক্কাদার কা সিকান্দর’ (১৯৭৮) – আবেগঘন গল্পে রোম্যান্টিক ট্র্যাজেডির সেরা দৃষ্টান্ত হয়ে উঠেছিল তাঁদের মিলন–বিচ্ছেদ।
‘সিলসিলা’ (১৯৮১) – অমিতাভ–জয়া–রেখা—বাস্তব আর রূপালি গুঞ্জন মিলেমিশে তৈরি করে বলিউডের অন্যতম বিতর্কিত ত্রিকোণ প্রেমকাহিনি। দর্শকদের কাছে এই ছবিই আজও অমিতাভ–রেখা জুটির সবচেয়ে বিখ্যাত অধ্যায়।
পর্দায় তাঁদের রসায়ন এতটাই জীবন্ত ছিল যে, গুঞ্জন বারবার ছড়িয়ে পড়েছিল পর্দার বাইরেও। আর সেই কারণেই আজও অমিতাভ–রেখা জুটি শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়, বলিউডের চিরন্তন রহস্য হয়ে রয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি