সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৮ আগস্ট ২০২৫ ১৫ : ৩২Rahul Majumder
রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটি ২’–র চ্যাম্পিয়ন, জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর এলভিশ যাদব ফের শিরোনামে। তবে এ বার কোনও শো বা বিনোদন নয়, বরং রক্ত হিম করা ঘটনা। গুরুগ্রামে তাঁর বাড়ির সামনে ভোররাতে একের পর এক গুলি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড ফায়ার হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে টিভি দুনিয়া থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত।

জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের গুরগাঁওয়ের সেক্টর ৫৭-র বাড়িতে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় পাঁচটা ৩০ মিনিট থেকে ছ'টার মধ্যে তিনজন মুখোশধারী বাইক আরোহী বাড়ির সামনে এসে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় আতঙ্কে কেঁপে উঠেছে সমগ্র এলাকা।প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাড়ির বাইরের গেট, জানালা ও দেওয়াল লক্ষ্য করে প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে চারপাশে হইচই পড়ে যায়। যদিও এলভিশ বাড়িতে উপস্থিত ছিলেন না, পরিবারের কয়েকজন সদস্য ও পরিচারক তখন ভিতরে ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। তবে বাড়ির কাচ ভেঙে যায়, দেয়ালে একাধিক বুলেটের ছিদ্র স্পষ্টভাবে ধরা পড়ে।
এবার এই প্রসঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এলভিশের বাবা রাম অবতার যাদব বললেন— “ভোর সাড়ে পাঁচটার দিকে গুলির শব্দ পাই। বাইরে বেরোতেই দেখি চারিদিকে গুলি ছোঁড়া হয়েছে। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখি। তাতে দু’জনকে গুলি চালাতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ১৫ রাউন্ডেরও বেশি ফায়ার হয়েছে।” তিনি আরও জানান, ঘটনার সময় এলভিশ বাড়িতে ছিলেন না। ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে, আপাতত ভাল আছেন, তবে স্বভাবতই এই ঘটনায় বেশ খানিকটা ভয় পেয়েছেন -“এলভিশ এখানে খুব কমই আসে, কাজের কারণে বাইরে থাকে। ঈশ্বর সুবুদ্ধি দিন যাঁরা এই কাজ করেছে তাঁদের। তবে ভয়টা স্বাভাবিকভাবেই আছে।”
ঘটনার তদন্ত শুরু করেছে গুরুগ্রাম পুলিশ। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। সূত্রের দাবি, হিমাংশু ভাউ নামে ২১ বছরের এক গ্যাংস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। আরও দুই নাম উঠে আসছে—নীরজ ফরিদপুর এবং ভাউ রিতোলিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে, এলভিশ যাদবকে নিশানা করা হয়েছে কারণ তিনি নাকি বেটিং অ্যাপ প্রচার করেছিলেন।
এলভিশ যাদব প্রথমে ইউটিউবার, পরে বিগ বস ওটিটি ২–এর চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন। এরপর রোডিজ থেকে লাফটার শেফস ২: এন্টারটেইনমেন্ট আনলিমিটেড, একের পর এক রিয়্যালিটি শো–তে দর্শকের মন জয় করেছেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি বারবার বিতর্কেও জড়িয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি