সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Director Shiboprosad Mukherjee s heartfelt post on Raktabeej 2 actors steals hearts of netizens

বিনোদন | আবির-মিমি নয়! ‘রক্তবীজ ২’ ছবির দুই ‘বিরল’ অভিনেতাকে নিয়ে শিবপ্রসাদের বিশেষ পোস্টে মুগ্ধ নেটপাড়া

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৮ আগস্ট ২০২৫ ১৫ : ১৪Rahul Majumder

পুজোয় আসছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’।  শোনা গিয়েছে, 'রক্তবীজ'-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। ভিক্টর ব্যানার্জি, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে রয়েছেন ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ -এর মত এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি।  অন্যদিকে এই ছবিতে অভিনেতা আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দেবেন।জানা গিয়েছে, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে সীমা বিশ্বাসকে দেখানো হবে। সোমবার ছবি সমন্ধে একটি পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আরও ভাল করে বললে, এই ছবির অন্যতম দুই অভিনেতাকে নিয়ে— রাজু ধর এবং অনুরণ সেনগুপ্ত। 

‘রক্তবীজ ২’তে এই দুই অভিনেতার লুক শেয়ার করে শিবপ্রসাদ লেখেন – “ ‘রক্তবীজ টু’তে যেসব অভিনেতা আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের কাছ থেকে শিখেছি, তাদের মধ্যে অন্যতম অনুরণ ও রাজু ধর। দুর্ধর্ষ দুই অভিনেতা। টিজারেই আমরা তাদের এক ঝলক দেখতে পেয়েছি  আরো অনেকের কথা এক এক করে বলবো। সিনেমার শেষ অব্দি বাঁচিয়ে রাখে গল্প আর এই সব বিরল অভিনেতারা।” (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)

 

 


স্বভাবতই পরিচালকের তরফে এহেন প্রশংসা পেয়ে খুশি দুই অভিনেতা। অবশ্য বহু বছর ধরেই মঞ্চে এবং একাধিক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন এই দুই অভিনেতা। পরিচালকের সেই পোস্ট ফেসবুকে শেয়ার করে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজু এবং অনুরণ দু’জনেই।

 

 

 

 

পোস্টের সঙ্গে অনুরণন লিখেছেন, “আমার প্রণাম নেবেন Shiboprosad Mukherjee স্যার। আমি প্রণাম জানাই Nandita Roy  ম্যামকে। আপনাদের জন্যই সম্ভব হয়েছে সবটা!
এখনও আমি বিশ্বাস করতে পারছি না। 

ধন্যবাদ Zinia Sen ম্যাম , এত বলিষ্ঠ সংলাপের জন্য, যা অভিনেতা হিসেবে আমার কাজকে ভীষণ সহজ করে তুলেছে!

Aritra Mukherjee দা, Dipayan Saha দা তোমাদের কাছে যে ভালোবাসা আর জোর পেয়েছি, তার জন্যই হয়ত আজ এই মুহূর্ত গুলোর সাক্ষী হতে পারলাম। 

এবং ধন্যবাদ, অফুরন্ত ভালবাসা গোটা টিম কে...

Brother Raju Dhar 

এবার দুর্গা পূজোয় ‘রক্তবীজ ২’...”( বানান অপরিবর্তিত রাখা হল) 

 


‘রক্তবীজ ২’ প্রথম কিস্তির থেকে অনেকটাই বেশি অ্যাকশন-প্যাকড বলে জানা গিয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র, গোয়েন্দা অভিযান, পুলিশি তদন্ত—সব মিলিয়ে এই পুজোয় রক্তগরম থ্রিলারের দমকা হাওয়া আনতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন সংযোজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া