সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৪ ১৬ : ৩৭Angana Ghosh
একটা সময় ছিল যখন নিজের চেহারা, উপস্থিতি নিয়ে বিব্রত হতেন বিজয়। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, গেট-টুগেদারে এবং মিটিংয়ে নাকি "চপ্পল" পরেই রওনা হতেন তিনি। সেই সময় প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে । অভিনেতার কথায়, ""ম্যায় আইসা হি থা, বডি শেমিং বহত কিয়া থা মুঝে।"" তবে সময় বদলেছে। নিজ গুণেই অনুরাগীদের মনের মানুষ হয়ে উঠেছেন তিনি। আর আজ তিনি যেখানেই যান না কেন, সাদরে তাঁকে গ্রহণ করেন সকলেই। সেই প্রসঙ্গে অভিনেতার মত, ""এই যে আমাকে গ্রহণ করা হয়, এটা আশীর্বাদ। আমার দর্শকদের ধন্যবাদ, আমাকে এভাবেই মেনে নেওয়ার জন্য। আমি এতটাও আশা করিনি।""
অভিনেতা যোগ করেছেন, কখনও তিনি তাঁর পোশাক সম্পর্কে অতিরিক্ত সচেতন থাকতেন। স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরতেন। কিন্তু লোকে ভাবতেন তিনি শো অফ করছেন। "চপ্পল পড়লেই কী নিজেকে সাধারণ প্রমাণ করা যায়? এরকম মন্তব্যও ধেয়ে এসেছে তাঁর দিকে। এই সব সমালোচনায় প্রভাবিত হতেন বিজয়। সেই সময় কোনও অনুষ্ঠানে গিয়ে যদি দেখতেন সকলে নিখুঁত ভাবে সেজে হাজির হয়েছেন। তিনি নিজের শরীর, পোশাক, লুক নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়তেন। এবং এইভাবেই একটা সময় অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। কখনওই নিজেকে বদলে ফেলে সিক্স প্যাক তৈরি করার কথা ভাবেননি।
বলিউডে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন "বিক্রম" অভিনেতা। তাঁর কথায়, ""অনুরাগীদের থেকে যে ভালবাসা পেয়েছি তাতে মনে হয় আমার সিদ্ধান্ত সঠিক ছিল। "
১২ জানুয়ারি, ২০২৪, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে "মেরি ক্রিসমাস।" এই ছবিতে ক্যাটরিনা কইফের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি