সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

India s first stuntwoman Reshma Pathan opens up about risking her life for a Hema Malini scene in Sholay

বিনোদন | ‘শোলে’র শুটিং ইউনিটের সামান্য ভুল, অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে কীভাবে বেঁচেছিলেন হেমা মালিনীর স্টান্ট ডাবল?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ আগস্ট ২০২৫ ১৯ : ০০Rahul Majumder

বলিউডের ইতিহাসে রেশমা পাঠান শুধু এক নাম নন, এক দুর্দমনীয় সাহসের প্রতীক। দারিদ্র্যব, পারিবারিক বাধা আর শরীরজুড়ে আঘাতের ক্ষত—সবকিছুকে পেরিয়ে তিনি হয়েছিলেন ভারতের প্রথম মহিলা স্টান্ট শিল্পী। যিনি মাত্র ১৪ বছর বয়সেই রাস্তায় বিপজ্জনক স্টান্ট করে সংসার চালাতে নেমেছিলেন। আর ১৯ বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন এমন এক সিনেমার সেটে, যা আজও ভারতীয় সিনেমার মুকুটে হিরে—‘শোলে’ (১৯৭৫)।

 

 

 

রেশমার খ্যাতির সূচনা হয়েছিল এখান থেকেই—যখন তিনি হেমা মালিনীর স্টান্ট ডাবল হয়ে পর্দায় ছুটে বেড়িয়েছিলেন ‘বসন্তী’র ঘোড়ার গাড়িতে। কিন্তু সেই খ্যাতির পেছনে লুকিয়ে আছে রক্ত, যন্ত্রণা আর অদম্য সাহসের ইতিহাস।

 

তবে এই ছবিতে স্টান্ট করার আগের মুহূর্ত পর্যন্ত রেশমা জানতেন না যে হেমা মালিনীর ডাবল হয়ে বলে ছবিতে হাজির হবেন। এই প্রসঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রেশমা জানিয়েছেন—“আমাকে বলা হয়েছিল টাঙ্গা চালাতে হবে। আমি জুহু রোডে চালাতে চালাতে সোজা চলে গেলাম, ভুলেই গেছিলাম ফিরতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল। তারপর সোজা নিয়ে যাওয়া হলো রমেশ সিপ্পির অফিসে। আমাকে মাপ নিল, পরচুলা পরাল। তখনও জানতাম না, আমি হেমা মালিনীর স্টান্ট ডাবল হতে চলেছি।”

 

মাত্র তিন দিন পর, বেঙ্গালুরুর কাছে রামনগরায় পৌঁছে তবেই বুঝতে পারলেন—এটা ‘শোলে’র সেট। আর সেখানেই প্রথম শুটিং—বসন্তীর সেই কিংবদন্তি চেজ সিকোয়েন্স, যেখানে গব্বরের লোকেদের হাত থেকে বাঁচতে টাঙ্গা নিয়ে দৌড়াতে হয়েছিল।

 

শুটিংয়ের সময় এক ভুলে ঘটে যায় বড়সড় বিপর্যয়। টাঙ্গার দুই চাকার মধ্যে একটিকে নকল দিয়ে বদলানো হয়েছিল, অন্যটি থেকে গিয়েছিল আসল। ফল—টাঙ্গা জোর ধাক্কা খায় এক পাথরে এবং এক বীভৎস ঝটকায় রেশমা উঁচুতে  ছিটকে পড়েন। টাঙ্গা এসে পড়ে তাঁর একেবারে গা ঘেঁষে। যদিও ক্যামেরায় ধরা পড়া সেই পড়ে যাওয়া দৃশ্যটা এতটাই বাস্তব লেগেছিল যে পরিচালক খুশি, কিন্তু রেশমা তখন রক্তাক্ত! পরে তাঁর বাঁ পায়ে ১৭ টিরও বেশি সেলাই পড়ে।

 

তবু হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। তাঁর কথায়—“আমার বোনের বিয়ের জন্য টাকা দরকার ছিল। ভয় ছিল, হাসপাতালে গেলে ছবি নির্মাতারা অন্য কাউকে দিয়ে আমার জায়গায় কাজ করাবে। তাই চেষ্টা করে দেখলাম যদি পারি, তবে শুট করব।” অদম্য জেদেই পরের শটও করেন তিনি। এমনকি যখন সেলাই খুলে গিয়ে রক্ত ঝরছিল, তখনও কাউকে কিছু জানাননি। তাঁর কথায়,  “জানালে তো আর শুট করতে দিত না। তাই চুপচাপ চালিয়ে গেছিলাম।”

 

‘শোলে’ থেকে শুরু হলেও রেশমা পাঠানের কেরিয়ার ছড়িয়ে পড়ে গোটা বলিউড জুড়ে। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন—অসংখ্য তারকার জন্য তিনি করেছেন ঝুঁকিপূর্ণ স্টান্ট। তাঁর কেরিয়ারে ৪০০-রও বেশি ছবির নাম জড়িয়ে আছে। কিন্তু আসল সাফল্য শুধু তাঁর নিজের নয়—তাঁর লড়াই প্রমাণ করেছে, সিনেমায় স্টান্ট কেবল পুরুষদের হাতের খেলা নয়। তিনি দরজা খুলে দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের—যেখানে নারী স্টান্ট আর্টিস্টরাও সমান মর্যাদা পেয়েছেন।

 

আজও শোলে-প্রেমীরা যখন “চল ধন্নো!” দৃশ্যটা দেখে হাততালি দেন, খুব কম মানুষই জানেন, সেই রক্ত-মাখা সাহসের আসল কারিগর ছিলেন রেশমা পাঠান। তিনি শুধু ‘শোলে গার্ল’ নন, তিনি এক সাহসিনী, যাঁর গল্প ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া