সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | কাকাবাবুকে নিয়ে ফের বড়পর্দায় সৃজিত? পরিচালকের ‘রহস্য’ ঘেরা ছবি ইঙ্গিত দিচ্ছে ‘রাজা রায়চৌধুরী’র কোন জনপ্রিয় অভিযানের?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৭ আগস্ট ২০২৫ ১৭ : ২৭Rahul Majumder

মরুভূমি, বরফ ঢাকা পাহাড় পেরিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বছর তিনেক আগে কাকাবাবু গিয়েছিলেন কেনিয়ার জঙ্গলে। ছবির নাম ছিল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আফ্রিকার জঙ্গলের রোমহর্ষক অভিযান নিয়ে তৈরি সে ছবির পর সৃজিতকে এখনও পর্যন্ত কাকাবাবুর ছবির পরিচালকের আসনে আর বসতে দেখা যায়নি। সেবারে অবশ্য সৃজিত বলেছিলেন, ‘‘কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট। ২০১৩ থেকে ২০২০- ৭ বছর ধরে কাকাবাবু নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সে মিশর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশ্যাল।’’ 

 

 

এদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ কাহিনি অবলম্বনে চলতি বছরেই বড়পর্দায় কাকাবাবু্র প্রত্যাবর্তন হচ্ছে। প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। তবে ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। সৃজিত মুখোপাধ্যায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর কাকাবাবুর নতুন ছবি পরিচালনা দায়িত্ব নিয়েছেন চন্দ্রাশিস।তবে, এর পরের কাকাবাবু সিরিজের ছবির পরিচালকের ব্যাটন কি ফের নিজের হাতে তুলে নিচ্ছেন সৃজিত? উঠেছে প্রশ্ন।  

 

 

এদিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় খানিক বিমর্ষ ভঙ্গিতে বসে রয়েছেন সৃজিত। হাতে ধরা একটি চিত্রনাট্যের ফাইল।  ছবিতে বড় বড় করে লেখা "হেস্তনেস্ত করব ভাই, আজ কিন্তু ডেট চাই" তবে চোখ টেনেছে পরিচালকের হাতে ধরে সেই চিত্রনাট্যের প্রচ্ছদের লেখা। গোটা গোটা হরফে সেখানে দেখা হচ্ছে ছবির নাম – ‘উল্কা রহস্য’। এবং ঠিক তার নীচে লেখা পরিচালনায় সৃজিত মুখার্জি। আর কাকাবাবু-প্রেমী পাঠক মাত্রেই জানেন কাকাবাবুর সিরিজের অন্যতম একটি জনপ্রিয় উপন্যাসের নাম ‘উল্কা রহস্য’!  সুতরাং, সৃজিতের পোস্ট করা এই ছবি থেকেই টলিপাড়ায় কৌতূহল দানা বেঁধেছে। যদিও এই বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক। 

 


প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘উল্কা রহস্য’। অসমের গভীর জঙ্গলের জটিংগা পাখির সন্ধানের রোমহর্ষক অভিযান থেকে গোপালপুরের সমুদ্র সৈকতে উল্কাখণ্ডের খোঁজ, বৈজ্ঞানিক অপহরণ -সব মিলিয়েই এই জমজমাট উপন্যাস।

 

এই উপন্যাসেও কাবাবুর সঙ্গী হিসেবে রয়েছে সন্তু। যদি ‘উল্কা রহস্য’ নিয়ে সৃজিত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ঝাঁপান তাহলে ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি চতুর্থ ছবি হবে। তবে কাকাবাবুর আগের ছবিগুলোর মতো এ ছবিরও প্রযোজনা সংস্থা এসভিএফ কি না, জানা যায়নি সে খবরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া