সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অবসরের ‘উপদেশ’ পেতেই ফুঁসে উঠলেন শাহরুখ! শায়েস্তা করতে যা জবাব দিলেন! অবাক হবেন আপনিও

নিজস্ব সংবাদদাতা | ১৭ আগস্ট ২০২৫ ১৭ : ০০Sanchari Kar

সদ্যই জাতীয় পুরস্কার পেলেন। অবলীলায় ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো পুরোদস্তুর অ্যাকশন ছবি করে ফেলেছেন ৬০ ছুঁইছুঁই নায়ক। এহেন শাহরুখ খানকেও বয়স নিয়ে কটাক্ষ। 

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরে মজেছিলেন শাহরুখ। তখনই জনৈক নেটিজেন লিখে বসেন, ‘ভাই আপনার বয়স হয়েছে। এবার অবসর নিন। অন্য বাচ্চাগুলোকে একটু সুযোগ করে দিন।’ উপদেশের আালে এই বক্রোক্তিকে চিনতে ভুল করেননি নায়ক। হাজির-জবাব ‘বাদশা’ও উত্তর দেন চিরাচরিত ভঙ্গিতেই। লেখেন, ‘ভাই, তোর শিশুসুলভ প্রশ্নগুলো যে দিন শেষ হবে, সে দিন কোনও ভাল প্রশ্ন করিস। তত দিন তুই সাময়িক অবসর নে।’

দিন কয়েক আগেই শাহরুখের কাঁধে চোট পাওয়ার কথা প্রকাশ্যে আসে। এক অনুরাগী প্রশ্ন করেন, ‘স্যর, আপনার কাঁধ কেমন আছে?’ নায়কের স্বভাবসিদ্ধ কৌতুক-মিশ্রিত উত্তর, ‘বেশ ভাল ভাবেই খ্যাতির ওজন ওঠাতে পারছি। হাহা, আমার কাঁধ সেরে উঠছে বন্ধু, জানতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

আরেক অনুরাগীর প্রশ্ন, ‘আপনার এক হাতে তো চোট, টাইপ করছেন কী ভাবে?’ শাহরুখের মজার উত্তর, ‘এত বড় নাকটা কোন দিন কাজে লাগবে?’ এভাবেই অবসর সময়ে অনুরাগীদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন ‘বাদশা’। 

 ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির।

শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথম বার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।

বিলম্ব সত্ত্বেও, ‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’-এও দেখা যাবে শাহরুখকে। রবিবার প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ-পুত্র।

সিরিজের কাস্টিং নিয়েও উত্তেজনা তুঙ্গে। থাকছেন—ববি দেওল, লক্ষ্ম্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি আর গৌতমী কাপুর। এত বৈচিত্র্যময় অভিনেতার সমাবেশে দর্শকরা পাচ্ছেন এক বহুস্তরীয় গল্পের প্রতিশ্রুতি, যেখানে থাকবে ড্রামা, হিউমার আর আত্মসমালোচনার মিশেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া