সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aryan Khan s directorial debut The Ba ds of Bollywood s first look unveiled on Netflix

বিনোদন | ভালবাসার আড়ালে সপাটে চড়! সিরিজের প্রথম ঝলকেই বলিউডকে কাটাছেঁড়া করার ইঙ্গিত শাহরুখ-পুত্রের

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ আগস্ট ২০২৫ ১২ : ৫৬Rahul Majumder

শাহরুখ খানের ছেলে হিসেবে বরাবরই আলোর কেন্দ্রে থেকেছেন আরিয়ান খান। কিন্তু এবার তিনি  প্রমাণ করতে চলেছেন— তিনি শুধুই ‘স্টারকিড’ নন, বরং নিজস্ব কণ্ঠস্বর, নিজের পরিচিতির নয়া গল্পকার। নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রকাশ করল আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’-এর বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ-পুত্র।

 

 

টিজারের শুরুতেই শোনা যায় এক ভয়েসওভার, যা মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় দর্শককে শাহরুখ খানের কালজয়ী ছবি ‘মহাব্বঁতে’-এর আবহে। রোম্যান্টিক নস্টালজিয়ায় ভাসতে ভাসতে হঠাৎই আসে এক ঝাঁজালো সংলাপ— ভেঙে যায় সেই চেনা, অতি পরিচিত বলিউডি ছক। কণ্ঠে খানিকটা শাহরুখের আভাস থাকলেও পরিবেশনা আর ভঙ্গিতে একেবারেই আলাদা— একেবারে আরিয়ানের নিজস্ব স্বর।

 

 

 

টিজারে আরিয়ানের উচ্চারিত প্রথম সংলাপেই ধরা দিল সিরিজের মেজাজ—“বলিউড— যাকে তোমরা বছরের পর বছর ভালোবেসে এসেছ, আবার আঘাতও করেছো। আমিও তাই করব— অনেক ভালবাসা… আর একটু আঘাত।”

 

 

এই এক সংলাপের স্পষ্ট, সিরিজ একদিকে বলিউডের চিরচেনা জাদুকে স্যালুট করবে, আবার অন্যদিকে তার ক্লিশে আর অন্ধকার দিকগুলোকে বিদ্রুপের নিশানায় রাখবে।প্রযোজনা সংস্থার দাবি— সিরিজ হবে “মজাদার, ফিল্মি আর একটু কটাক্ষের মিশেল”। অর্থাৎ একই সঙ্গে প্ররোচনামূলক আবার মাটির কাছাকাছি, স্টাইলিশ আবার খানিকটা বিশৃঙ্খল। এককথায়, নতুন প্রজন্মের চোখে দেখা বলিউডের অন্যরকম রূপ।


সিরিজের কাস্টিং নিয়েও উত্তেজনা তুঙ্গে। থাকছেন—ববি দেওল, লক্ষ্ম্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি আর গৌতমি কাপুর। এত বৈচিত্র্যময় অভিনেতার সমাবেশে দর্শকরা পাচ্ছেন এক বহুস্তরীয় গল্পের প্রতিশ্রুতি, যেখানে থাকবে ড্রামা, হিউমার আর আত্মসমালোচনার মিশেল।

 

 

প্রযোজনায় রয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে নাম আছে বনি জৈন ও অক্ষত ভার্মার। শুধু তাই নয়, সিরিজটি সহ-স্রষ্টা করেছেন আরিয়ান নিজে, সঙ্গী হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। এই ত্রয়ীই সিরিজের চিত্রনাট্য রচনার দায়িত্ব নিয়েছেন। 
টিজারের শেষে ঘোষণা করেছে নেটফ্লিক্স— আসছে ২০ আগস্ট, যেদিন প্রকাশ পাবে সিরিজের ডিটেইলড প্রিভিউ। আর সেই দিন থেকেই শুরু হবে চূড়ান্ত কাউন্টডাউন।শাহরুখের ছেলে হিসেবে জন্ম থেকে আরিয়ান বলিউডের ভেতরের দুনিয়া দেখেছেন। তবে ‘দ্য বা***ডস অফ বলিউড’ দিয়ে তিনি সাহসী পদক্ষেপ নিলেন— যে ইন্ডাস্ট্রির অংশ তিনি নিজে, তাকেই এবার মজার ছলে সমালোচনা করবেন, আবার ভালবাসায় ভরিয়ে দেবেন।

 

এটা শুধু একটি সিরিজ নয়— বরং নতুন প্রজন্মের কাছে বলিউডকে নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি। আরিয়ান খানের এই ডেবিউ ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছে, বলিউডের আঙিনায় আসছে একদম ভিন্ন ধারার গল্পকথক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া