সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Farhan Akhtar has now reacted to how he felt about the critical comments made by Naseeruddin Shah

বিনোদন | নাসিরুদ্দিন শাহ-এর প্রতি কেন সম্মান হারিয়েছেন ফারহান? ‘রক অন’ জবাব ‘ডন’-এর পরিচালকের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ আগস্ট ২০২৫ ১২ : ৫৩Rahul Majumder

বলিউডের বহু প্রতিভার অধিকারী ফারহান আখতার। পরিচালক, অভিনেতা, গায়ক, প্রযোজক— সব ভূমিকাতেই তিনি দর্শকদের চমক দিয়েছেন। তবে বরাবরই তাঁর অভিনয় নিয়ে কিছু সমালোচনা থেকেছে। সেই তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ-এরও। প্রায় এক দশক আগে নাসিরুদ্দিন প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, ফারহানের অভিনয় কিংবা সিনেমা তাঁর বিশেষ পছন্দ নয়।

 

এবার সেই মন্তব্য নিয়েই প্রতিক্রিয়া জানালেন ফারহান। সম্প্রতি, দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারহান জানান, নাসিরুদ্দিন শাহের মন্তব্য শোনার পর তিনি কোনওদিনই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। কেন? অভিনেতার স্পষ্ট জবাব— “আমি ২৫ বছর ধরে সিনেমায় কাজ করছি। যদি কারও কাজ নিয়ে আমার কোনও মতামত থাকে, আমি ফোন করি বা সামনে বসে বলি। কিন্তু সেটা করতে হয় ভালবাসা আর শ্রদ্ধার জায়গা থেকে। কারণ, আপনি যখন কারও সৃজনশীল প্রক্রিয়ায় ঢুকছেন, তখন সেটা করতে হয় সংবেদনশীলভাবে, গঠনমূলক ফিডব্যাক দেওয়ার জন্য। আর সেটা কেবল তখনই সম্ভব, যখন আপনি সেই মানুষটির প্রতি আন্তরিক যত্ন ও ভালবাসা দেখান।আমার মনে হয়েছে, ওঁর মন্তব্যে সেটা ছিল না। ওটা যেন স্রেফ প্রকাশ্যে ছুঁড়ে দেওয়া এক বক্তব্য। তখন আমার কাছে পরিষ্কার হয়ে যায়— তিনি আমাকে সম্মান দেন না। আর যিনি সম্মান দেন না, তাঁকে ফোন করব কেন?”

 

ফারহানের আরও দাবি, যদি নাসিরুদ্দিন সত্যিই আন্তরিকভাবে কিছু বলতে চাইতেন, তবে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা খুব সহজ ছিল। কারণ, তিনি শুধু ফারহানকেই নয়, জাভেদ আখতার, শাবানা আজমি, ফারহানের মা— সবাইকে ভালভাবে চেনেন। “ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তেও আমরা একসঙ্গে কাজ করেছি। তাহলে তো ওঁর জন্য সবচেয়ে সহজ ছিল আমাকে ডেকে বলা— ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, এসো দেখা করি।’”

 

ঠিক কী বলেছিলেন নাসিরুদ্দিন শাহ?  ২০১৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেছিলেন, “ফারহানের প্রথম ছবি ‘দিল চাহতা হ্যায়’ আমার ভাল লেগেছিল। কিন্তু এরপর ওর সিনেমাগুলো আমার পছন্দ হয়নি। ওর অভিনয়েরও আমি ভক্ত নই। তবে ফারহান অসাধারণ মানুষ। ও গান গায়, অভিনয় করে, লেখে, প্রযোজনা করে— সব পারে। আগামীকাল শুনলেও অবাক হব না যে ও দারুণ রান্না করতে পারে।” অর্থাৎ, বহুমুখী প্রতিভা স্বীকার করলেও, অভিনয়ের জায়গায় কোনওদিনই নাসিরুদ্দিন আশ্বস্ত হননি।

 

ফারহানের বলিউড যাত্রা শুরু সহকারী পরিচালক হিসেবে। কাজ করেছেন লমহে (১৯৯১) ও হিমালয় পুত্র (১৯৯৭)-এ। পরিচালক হিসেবে বাজিমাত করেন দিল চাহতা হ্যায়, লক্ষ্য ও ডন-এ। অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছেন রক অন!!, লাক বাই চান্স, ভাগ মিলখা ভাগ, দিল ধড়কনে দো ছবিগুলোয়।

এখন অপেক্ষা— তাঁর আগামী ছবি ‘১২০ বাহাদুর’-এর জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া