সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভোররাতে দুষ্কৃতী হামলা 'বিগ বস ওটিটি' খ্যাত এলভিশ যাদবের বাড়িতে, চলল ভয়ঙ্কর গুলিবর্ষণ! 

সংবাদসংস্থা মুম্বই | ১৭ আগস্ট ২০২৫ ১১ : ০৯Snigdha Dey

জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস ওটিটি ২-এর বিজয়ী এলভিশ যাদবের গুরগাঁওয়ের সেক্টর ৫৭-র বাড়িতে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় পাঁচটা ৩০ মিনিট থেকে ছ'টার মধ্যে তিনজন মুখোশধারী বাইক আরোহী বাড়ির সামনে এসে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় আতঙ্কে কেঁপে ওঠে সমগ্র এলাকা।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাড়ির বাইরের গেট, জানালা ও দেওয়াল লক্ষ্য করে প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে চারপাশে হইচই পড়ে যায়। যদিও এলভিশ বাড়িতে উপস্থিত ছিলেন না, পরিবারের কয়েকজন সদস্য ও পরিচারক তখন ভিতরে ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। তবে বাড়ির কাচ ভেঙে যায়, দেয়ালে একাধিক বুলেটের ছিদ্র স্পষ্টভাবে ধরা পড়ে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গুরগাঁও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়ি ঘিরে ফেলে। ফরেনসিক টিম গুলিগুলো সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি চালানোর পর মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তকারীরা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু জানাতে চাইছেন না, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

উল্লেখযোগ্য যে, এলভিশ যাদব সম্প্রতি সাপের বিষ চক্রে জড়িত থাকার অভিযোগে শিরোনামে এসেছিলেন। সেই মামলাটি বর্তমানে আদালতের নজরদারিতে রয়েছে। পুলিশের একাংশের অনুমান, সাম্প্রতিক বিতর্ক ও এই হামলার মধ্যে কোনও যোগসূত্র থাকতে পারে।

 

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলভিশ যাদবের ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

আরও পড়ুন: মাত্র ১৭ বছর বয়সে জোর করে পতিতাবৃত্তি করানো হয়! মহেশ ভাটের সংস্পর্শে এসে বদলায় জীবন, চেনেন এই তারকাকে?

 

প্রসঙ্গত, সাপের বিষ চক্রের ঘটনার সূত্রপাত গত বছর। নয়ডার একটি রেভ পার্টি থেকে সাপের বিষের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরপরেই সেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযোগ, ওই রেভ পার্টিতে কোবরা এবং ক্রেট প্রজাতির সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকেই ওই বিষের নমুনা সংগ্রহ করা হয়েছিল।নয়ডা সেক্টর ৫১-য় একটি সাপ চোরাপাচার চক্র পুলিশের সামনে আসে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৫ ব্যক্তিকে। জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছিল যে, এলভিশ যাদবের আয়োজন করা পার্টিতে তারা সাপের বিষ সরবরাহ করত। 

 

ভারতীয় দণ্ডবিধি এবং বন্যপ্রাণ (সুরক্ষা) আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছিল। নয়ডার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগে এলভিশ যাদব এবং পাঁচ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মানেকা গান্ধি পরিচালিত এনজিও পিওপল ফর অ্যানিম্যালস।এই ঘটনা প্রকাশ্যে আনার জন্য একটি স্টিং অপারেশন করেছিল তারা। ওই এনজিও-র তরফে এলভিশকে একটি রেভ পার্টি আয়োজন করে কোবরা সাপের বিষ আনানোর নির্দেশ দেওয়া হয়েছিল।এরপরে দু’টি সাপ নিয়ে এলভিশ যাদবের একটি ভিডিও প্রকাশ্যে আসে। প্রথমে অবশ্য এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া