সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মাত্র ১৭ বছর বয়সে জোর করে পতিতাবৃত্তি করানো হয়! মহেশ ভাটের সংস্পর্শে এসে বদলায় জীবন, চেনেন এই তারকাকে?

সংবাদসংস্থা মুম্বই | ১৬ আগস্ট ২০২৫ ২০ : ১৯Snigdha Dey

বলিউড অসংখ্যা অভিনেতা তারকা খ্যাতি অর্জন করেছেন তাঁর হাত ধরে। চলচ্চিত্রের জন্য তাঁর লেখা গল্প দর্শককে কখনও হাসিয়েছে, কখনও আবার কাঁদিয়েছে। তবে তাঁর নিজের জীবনের গল্প চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় ছিল না। জীবনের প্রয়োজনে বারে ডান্স করেছেন। প্রতিরাতে ডান্স করে যা উপর্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন তিনি। সময়ের আঘাত তাঁকে দেহব্যবসার দিকে ঠেলে দেয়। কথা হচ্ছে বলিউড সিনেমা ‘উও লমহে’, ‘মার্ডার ২’, ‘জন্নত ২’, ‘আশিকি ২’-এর মতো সুপারহিট সব ছবির চিত্রনাট্যকার শাগুফতা রফিকের।

 


জীবনের শুরুটা হয় নাটকীয়তা দিয়ে। শাগুফতাকে কলকাতার এক ধনী ব্যবসায়ী দত্তক নিয়েছিলেন। গল্পকারের বয়স যখন ১১ বছর তখন ব্যবসায়ী বাবার মৃত্যু হয়। তখন থেকে জীবনের সংগ্রাম শুরু। মাত্র ১১ বছর বয়স থেকেই মাকে সাহায্য করার জন্য প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন। সেই সময়ে শাগুফতা প্রতি রাতে ৭০০ টাকা আয় করতেন। অনেক সময় গোটা মাস মাত্র ৫০০ টাকাও উপর্জন হত।  


পুরোনো দিনের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে শাগুফতা রফিক বলেন, "অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা কঠিন জীবনযুদ্ধের সঙ্গে লড়ে। টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয়।’ 

 


শাগুফতার বয়স যখন ১৭ তখন তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময়টা নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় বলে মনে করেন তিনি। স্থিতিশীল জীবনের খোঁজে বাধ্য হয়ে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থেকে যান। যখন ওই ব্যক্তি তাঁদের সম্পর্কে ভেঙে চলে যান, তখন শাগুফতাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হয়। 

 

আরও পড়ুন: 'তোর বাপ-ঠাকুরদা জুতো চাটে,' নিন্দুককে তুলোধনা জাভেদ আখতারের! হঠাৎ কেন মেজাজ হারালেন বর্ষীয়ান তারকা?

 

সম্পর্ক বিচ্ছেদের পর জীবিকা নির্বাহের জন্য তাঁকে আবারও বার ডান্সারের কাজে যোগ দিতে হয়। জীবনের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "এটা ভয়ঙ্কর একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম। তারপর আমি মুম্বই থেকে দুবাই পালিয়ে যাই।’ 

 

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা অরোরা? অর্জুন কাপুরকে ভুলে এবার কাকে মন দিয়েছেন অভিনেত্রী?

 

শাগুফতা জীবনের বহু ঘাত প্রতিঘাত পার করেছেন। তবুও গল্প লেখার প্রতি তাঁর আগ্রহ কমেনি। সিনেমা নিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় কেরিয়ারের প্রথমদিকে অনেক প্রোডাকশন হাউজ এবং টিভি শো তাঁকে প্রত্যাখ্যান করেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, "লেখক হিসেবে কাজ চাইতে আমি প্রোডাকশন হাউস এবং টিভি শোতে গিয়েছিলাম। কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছিল না। কারণ, আমার কোনও অভিজ্ঞতা ছিল না।"

 

এরপর মহেশ ভাটের প্রযোজনা সংস্থা 'বিশেষ ফিল্ম স'-এ যোগদানের পর শাগুফতার জীবন বদলে যায়। এই প্রযোজনা সংস্থার ব্যানারে অনেক সুপারহিট সবছবির চিত্রনাট্য লেখেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ। তবুও তাঁর অতীতের কথা মনে পড়লে আজও চোখে জল আসে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া