সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১৬ আগস্ট ২০২৫ ১৭ : ২১Snigdha Dey
চলতি বছর নানা ঝড়-জল বয়ে গিয়েছে বলি অভিনেতা সইফ আলি খানের উপর দিয়ে। ১৬ আগস্ট ৫৫ বছরে পা দিলেন নবাব-পুত্র। এদিন সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেতা। স্ত্রী করিনার থেকেও পেলেন এক আদুরে শুভেচ্ছাবার্তা।
সমাজমাধ্যমে একটি সিংহের ছবি ভাগ করেছেন করিনা কাপুর খান। সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'তুমি আমাদের কাছে সিংহের মতো। শুভ জন্মদিন আমার ডার্লিং হাজবেন্ড।'

হামলার ঘটনার পরেও যে নিজের মনোবলকে আঁকড়ে ধরে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন সইফ, তা যেন একজন সিংহের তেজের মতোই। যে কোনও পরিস্থিতিতে হার না মেনে, পরিবার এবং নিজেকে রক্ষা করাই যাঁর ধর্ম। করিনার এই পোস্ট যে স্বামী সইফের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে বলাই যায়।
আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা অরোরা? অর্জুন কাপুরকে ভুলে এবার কাকে মন দিয়েছেন অভিনেত্রী?
সইফের উপর হামলার ঘটনার পর মাস সাতেক কেটে গেলেও তাঁকে নিয়ে চিন্তা কমেনি পরিবারের। এখনও দাদাকে নিয়ে চিন্তা কাটেনি বোন সাবার। তাই রাখিবন্ধন উৎসবের দিন দাদার উদ্দেশে লেখেন, “এত বছরের জীবনে আমরা আলাদাই থেকেছি। আমরা আমাদের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম ঠিকই, তবে আমি সারাজীবন তোমার ঢাল হয়েছিলাম। আশা করছি, তুমিও তাই থাকবে। আমার প্রতিটা প্রার্থনা তোমার জন্য। তোমার মঙ্গলকামনায়। আজকাল তোমার সুরক্ষার জন্য চিন্তা হয়। এই পৃথিবী খামখেয়ালি লোকে ভরে গিয়েছে। তাই আরও চিন্তা।’’
আরও পড়ুন: আমির এবং পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন ফয়জল! সুপারস্টারের নামে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ
প্রসঙ্গত, প্রসঙ্গত, শুধু সইফের উপর হামলা নয়, করিনাকেও মারার চেষ্টা করা হয়েছিল! অভিনেতা রণিত রায় এই বিষয়েই চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সইফের উপর হামলার পর, করিনা কাপুরের গাড়িতেও হামলা করা হয়েছিল।
রণিত একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একটি নিরাপত্তা সংস্থাও চালান। যখন সইফের উপর আক্রমণ করা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর কোম্পানি সইফকে নিরাপত্তা দিয়েছিল।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, "হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফ যখন বাড়ি ফিরছিল, তখন চারদিকে থিকথিক করছিল ভিড়। বাড়ি ফেরার সময়ে, করিনার গাড়িতেও আক্রমণ করা হয়েছিল। তখন ও খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি ওকে নিতে গিয়েছিলাম, এবং বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও তৈরি ছিল, এবং পুলিশ বাহিনীর কাছ থেকেও সাহায্য পাওয়া গিয়েছিল। যদিও কে বা কারা করিনার গাড়ির উপর চড়াও হয়েছিল, তা জানা যায়নি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি