সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ১৬ আগস্ট ২০২৫ ১৪ : ৫৫Snigdha Dey
আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। একসঙ্গে বেশকিছু বছর থাকলেও অর্জুন-মালাইকার প্রেমেও ছেদ পড়ে। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনও বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা আজও খোলসা করেননি দু'জনের কেউই। বিচ্ছেদের পরেও চর্চা হয় এই জুটিকে নিয়ে।

বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায় তাঁদের। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অর্জুন, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এর আগে অভিনেতা একাধিকবার নিজেকে 'সিঙ্গেল' বলে দাবি করেন। মালাইকাও তাঁর কথার ভাঁজে বুঝিয়ে দেন, তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করছেন। এর মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা। তবে কি সব ভুলে আবারও নতুন করে জীবন শুরু করতে চলেছেন তিনি?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়, যদি আপনাকে তরুণ বয়সে ফিরিয়ে নেওয়া যায় তাহলে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে মালাইকা বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে করেন মালাইকা। চার বছর পর, ২০০২ সালে জন্ম হয় তাঁদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, আবার বিয়ে করার কথা কি তিনি ভাবছেন? মালাইকা খোলামেলা ভঙ্গিতে বলেন, “নেভার সে নেভার। (অর্থাৎ কখনও না বলো না)।"
অভিনেত্রী আরও বলেন, আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।” মালাইকার এই মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর সেখান থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, চলছে জোর চর্চাও। তবে কি মালাইকা খুব তাড়াতাড়ি জীবনের নতুন অধ্যায় শুরু করবেন? এই প্রশ্ন এখন নেটিজেনদের মনে।
আরও পড়ুন: গির্জার ভিতর রোম্যান্সে মগ্ন সিদ্ধার্থ-জাহ্নবী! মুক্তির আগেই ধর্মীয় ভাবাবেগে আঘাত? চরম বিতর্কে 'পরম সুন্দরী'
অন্যদিকে, বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন আরবাজ খান। ৫৭ বছর বয়সে এসে ফের এবার বাবা হতে চলেছেন সলমনের ভাই।অর্থাৎ বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন সুরা খান। এদিকে আবার কয়েকদিন আগে বলিপাড়ায় ছড়িয়েছিল আরেক গুঞ্জন। মালাইকা ও অর্জুনের সম্পর্ক নাকি আবারও জোড়া লাগতে চলেছে! এমনটাই খবর এসেছিল। যদিও সমাজমাধ্যমে এখনও একে অপরের ছবিতে লাইক দেওয়া থেকে শুরু করে, বিপদে-আপদে পাশে থাকা। সবটাই করছেন দুই তারকা। বিচ্ছেদ হলেও তাঁদের বন্ধুত্বে যে কোনও ছেদ আসেনি, তার প্রমাণ বারবার দিয়েছেন মালাইকা-অর্জুন। এর মাঝেই মালাইকার এই মন্তব্যকে ঘিরে জলঘোলা শুরু হয়েছে তারকার অনুরাগীদের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি