সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৬ আগস্ট ২০২৫ ১৩ : ৫৫Sanchari Kar
স্টেজ ২ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন মুম্বইয়ের ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। মাস দুয়েক আগে হয় সার্জারি। অসুস্থতা এবং তার চিকিৎসার কারণে নানা সমস্যার সম্মুখীন তিনি। ব্যহত দৈনন্দিন যাপন। সে কথাই জানালেন পর্দার ‘সিমর’।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নিজস্বী পোস্ট করেন দীপিকা। হাতের উপর মাথা রেখে ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী। মুখে নেই সেই চেনা হাসি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘এমন কিছু দিন যায় যখন সুস্থ হতে গিয়ে আরও অসুস্থ মনে হয়, খুব সহজ জিনিসও কঠিন মনে হয়।’
দীপিকা গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্যের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। চলতি বছরের মে মাসে তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে। সেই সময় তিনি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন। বলেছিলেন যে, পেটের ব্যথার জন্য হাসপাতালে যাওয়া কী বাবে জীবন বদলে দেওয়ার মতো একটি রোগ ধরিয়ে দিল।
দীপিকা আরও লিখেছিলেন, ‘আপনারা সকলেই জানেন, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল... পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে... এবং তারপর জানতে পারছি যে এটি লিভারে টেনিস বলের আকারের টিউমার, যেটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যানসারে পরিণত হয়েছে... এটি আমাদের দেখা সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!’
আরও পড়ুন: ‘ধূমকেতু’তেই শেষ নয় সম্পর্ক! দেবের জন্য বিশেষ বার্তা শুভশ্রীর, ‘বন্ধু’কে কী উত্তর দিলেন নায়ক
জুলাই মাসে ১৪ ঘণ্টার একটি সার্জারি হয় দীপিকার। আপাতত তিনি সেরে উঠছেন। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম তাঁদের ভ্লগে নিয়মিত অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, এই রোগে আক্রান্ত হওয়ার পর দীপিকার রোজের রুটিনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। অভিনেত্রী এখন কোনওভাবেই যোগাসন কিংবা শরীরচর্চা আপাতত করতে পারবেন না। তেল ও ফ্যাটযুক্ত খাবার খেতে পারবেন না। এমনকী ছেলেকে দুগ্ধপান করানো থেকেও বিরত থাকতে হবে অভিনেত্রীকে।
তাহলে অভিনয় থেকে এখন আরও কিছুদিন দূরে থাকবে তিনি? কবে আবার তাঁকে পর্দায় দেখবেন দর্শক? এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, "আমি চাই কাজে ফিরতে। এমনকী চিকিৎসককেও জিজ্ঞেসা করেছিলাম যে কবে আবার অভিনয়ে ফিরতে পারব। কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি। যখনই চিকিৎসকদের থেকে অনুমতি পাবে তখনই ফিরব। কারণ, অভিনয় আমার বেঁচে থাকার রসদ।"

ছোট পর্দায় ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন দীপিকা। হাতেখড়িতেই পান তুমুল সাফল্য। এরপর ‘ঝলক দিখলা জা’, ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর মতো রিয়্যালিটি শো-তেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে অভিনয় করেন ‘সসুরাল সিমর কা ২’-এ।
২০১৮ সালে ভালবেসে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। তাঁদের একটি পুত্রসন্তানও হয়। নিজেদের জীবনের খুঁটিনাটি দৈনন্দিন ভ্লগের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা-দম্পতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি