সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মাতৃহারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত অভিনেত্রীর মা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১৬ আগস্ট ২০২৫ ১০ : ৫৭Snigdha Dey

শুক্রবার, স্বাধীনতা দিবসের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী, রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায়ের মা। জানা যাচ্ছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। এমনকী ধরা পড়েছিল মারণ রোগ ক্যানসার। ভর্তিও ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না, শুক্রবারই শেষ হল তাঁর লড়াই।

সেদিনই শেষকৃত্য সম্পন্ন করে সমাজমাধ্যমে মায়ের মৃত্যুর খবর ভাগ করেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, 'মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।' তাঁর এই পোস্টে শোক জ্ঞাপন করেছেন টলিপাড়ার বহু তারকা। জানা যায়, মায়ের শেষ সময়ে তাঁকে আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতেন রূপা। একা হাতেই মেয়েকে বড় করেছিলেন অভিনেত্রীর মা। মধ্যবিত্ত সংসারে অভাবের মধ্যেও দিন কেটেছে তাঁদের। কিন্তু কখনও সন্তানকে বুঝতে দেননি সেই কষ্টের কথা। নিজের জীবনেও বহু লড়াই ছিল, এ কথা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

 

আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাবে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'? ওপার বাংলার সরকারের কাছে কোন আবদার করলেন প্রযোজক রাণা সরকার?

 

প্রসঙ্গত, অভিনয় এবং রাজনীতি দুই-ই দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন রূপা। বিআর চোপড়ার 'মহাভারত'-এর প্রায় সবকটি চরিত্রই বিখ্যাত, কিন্তু এমন একটি চরিত্র আছে যে নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল ঘরে ঘরে এবং এখনও তার চরিত্রের জন্য তুমুল জনপ্রিয় এই তারকা। তিনি আর কেউ নন, 'মহাভারত'-এর 'দ্রৌপদী' চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এই একটি চরিত্র দিয়েই দর্শকদের হৃদয়ে বড় জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সিরিয়ালে তাকে দেখে সবাই যেন তাঁকে দ্রৌপদীর ভূমিকাতেই দেখতে শুরু করেছিলেন। 


শুক্রবার প্রকাশ্যে এসেছে 'রঘু ডাকাত'-এর টিজার। সেখানে 'ডাকাত মা'-এর ভূমিকায় অভিনয় করবেন রূপা‌‌। এই ছবিতে শুধু চরিত্রের দিক থেকে নয়, বেশভূষায় দিক থেকেও রয়েছে প্রচুর চমক। ডাকাত মা চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়কে যেন চেনাই যাচ্ছে না। হাতে অস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, অভিনেত্রীর চোখের চাহনি যেন কথা বলছে।

 


ছবিতে ওম সাহানিকে দেখা যাবে দুর্লভ রায় চরিত্রে। সোহিনী সরকার থাকবেন গুঞ্জার চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন সৌদামিনী চরিত্রে। সব থেকে বড় কথা, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে। তাঁর লুক চমকে দিয়েছে সকলকে।

 

এছাড়াও আগামীতে অভিনেত্রীকে দেখা যেতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এ। এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া