সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বাংলাদেশে মুক্তি পাবে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'? ওপার বাংলার সরকারের কাছে কোন আবদার করলেন প্রযোজক রাণা সরকার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১৫ আগস্ট ২০২৫ ২০ : ২৯Snigdha Dey

বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ছবি 'ধূমকেতু'। ১৪ আগস্ট সকাল থেকেই হলগুলোতে উপচে পড়ছে দর্শকের ভিড়। 'হাউসফুল বোর্ড' লেগেছে প্রায় প্রতিটি হলে। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ভেসে এসেছে সমাজমাধ্যমে। সকাল সাতটার শো-এও উপচে পড়েছে দেব-শুভশ্রী জুটির অনুরাগীদের ভিড়। ফলে হাসি ফুটেছে দেব-শুভশ্রীর সঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলি ও প্রযোজক রাণা সরকারের মুখেও। 

পশ্চিমবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। তাই এবার ওপার বাংলাতেও 'ধূমকেতু'র মুক্তির জন্য আবেদন করলেন প্রযোজক রাণা সরকার। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লেখেন, 'বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। মাননীয় চিফ অ্যাডভাইজার জিওবি মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।'

 

আরও পড়ুন: আগুনের শিখার মধ্যে দিয়ে জ্বলছে সিধু-কানহুর দু'জোড়া চোখ! প্রকাশ্যে 'হুল'-এ কিঞ্জল-দেবশিসের প্রথম ঝলক

 

তিনি আরও লেখেন, 'বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।'

 


প্রযোজকের এই পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দেব-শুভশ্রীর বাংলাদেশী ভক্তরা। সেদিক থেকে দেখতে গেলে, ওপার বাংলাতেও রয়েছে দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা। দুই বাংলার দর্শকের থেকেই এক সময় দারুণ ভালবাসা পেয়েছিল তাঁদের অভিনীত ছবিগুলো। দীর্ঘ দশ বছর একসঙ্গে কাজ না করায় কিন্তু একটুও কমেনি এই জুটির জনপ্রিয়তা। তাই এত বছর বাদে যখন 'ধূমকেতু' মুক্তি পেয়েছে, তখন দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। 

 

এমনকী এই জুটিকে শুধু 'ধূমকেতু'তে দেখে আশা মেটেনি অনুরাগীদের। তাঁদের দাবি, আরও একবার একসঙ্গে পর্দায় দেখবেন এই জুটিকে। 'ধূমকেতু'-র মুক্তি যখন দেব-শুভশ্রী অনুরাগীদের কাছে একই সঙ্গে হরষ-বিষাদ। একদিকে, এক দশক পর পর্দায় একসময়ের এই সুপারহিট জুটিকে ফের দেখতে পাওয়ার আনন্দ। অন্যদিকে, সম্ভবত, এই শেষবার তাঁরা হয়ত জুটি বেঁধে পর্দায় আসছেন, তা ভেবে হচ্ছে মনকেমনও। আর ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জটা ছুড়েছেন রাণা। সমাজমাধ্যমের পাতায় গোটা, গোটা, স্পষ্ট হরফে রাণা সরকার লিখেছিলেন –'ধূমকেতু বক্স অফিস ৩০ কোটি হলে দেব- শুভশ্রী সিনেমা আবার হবে... 
কথা দিয়েছিলাম ‘খাদান’ ও ‘সন্তান’ সুপারহিট হলে ধূমকেতু মুক্তি পাবে। আমার দেওয়া কথা আমি রেখেছি, আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই। আমি আবার কথা দিলাম, আপনারা  চ্যালেঞ্জ নিন‌।'

 

রাণা সরকারের এই চ্যালেঞ্জ কি সফল হবে? কথা রাখবেন দেব-শুভশ্রীর অনুরাগীরা? এই ছবিকে ঘিরে যেমন চর্চা চলছে তা থেকে আশা ধরে রাখাই যায়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া