সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৫ আগস্ট ২০২৫ ১৯ : ৩২Snigdha Dey
ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ সিধু-কানহুর গল্প। তাঁদের লড়াই, আত্মত্যাগ সবকিছুই যেন থেকেও নেই। মনে নেই মানুষের। 'হুল' বিদ্রোহ পালন হয় ঠিকই। কিন্তু সিধু-কানহুর আসল গল্প ক'জনের জানা? দুই বীরকে এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত কিঞ্জল নন্দ ও দেবাশিস মণ্ডল।
১৮৫৫ সালের ৩০ জুন সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্বে এক বৃহৎ বিদ্রোহের সূচনা হয়, যা ইতিহাসে 'সাঁওতাল হুল' বা 'সাঁওতাল বিদ্রোহ' নামে পরিচিত। 'হুল' শব্দের অর্থ হল, 'বিদ্রোহ' বা 'মুক্তিযুদ্ধ'। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন ছিল 'সাঁওতাল বিদ্রোহ' বা 'সাঁওতাল হুল'। যার নায়ক সিধু ও কানহু মুর্মু। ছবিতে এই মূল দুই চরিত্রেই দেখা যাবে কিঞ্জল নন্দ এবং দেবাশিস মণ্ডলকে। এছাড়াও আছেন চন্দন সেন, বিশ্বরূপ বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, উমা বন্দ্যোপাধ্যায় ও শ্রীতমা দে। ছবিতে গানের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে।
সেই ইতিহাস নিয়েই তৈরি হচ্ছে বাংলা ছবি 'হুল' ৷ ইতিমধ্যে ঝাড়খণ্ড ও ঝাড়গ্রামে হয়েছে এই ছবির বড় অংশের শুটিং। বাকি অংশের শুট হয়েছে কলকাতায়। এই দুই বিপ্লবীকে নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক অনুপল সাউ এবং পরিচালক আবির রায়। ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন 'সিধু ও কানু' রূপে ধরা দিলেন কিঞ্জল ও দেবাশিস। প্রকাশ্যে এল ছবিতে দুই মুখ্য চরিত্রের প্রথম ঝলক। আগুনের শিখার মাঝে যেন জ্বলছে তাঁদের দুই জোড়া চোখ।

এর আগে হুল দিবসের দিন ছবির প্রথম পোস্টার ভাগ করে কিঞ্জল লিখেছিলেন, 'পাহাড়ে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম ভোগনাডিহি। সেখানকার দুই অসীম সাহসী সাঁওতাল ভাই নিজেদের বাকি চার ভাই বোনকে সাথে করে গোটা আদিবাসী সমাজকে একত্র করে যুগ যুগ ধরে হয়ে আসা অন্যায় অত্যাচার আর সামাজিক শোষণের বিরুদ্ধে যে মহা বিদ্রোহের ডাক দেয়, তা যেন বীজ বপন করে আগামী দিনের দেশ স্বাধীন করার সমস্ত মহা সংগ্রামের! হাজার হাজার আদিবাসী বিদ্রোহী মাটির লড়াইয়ে শহীদ হন! প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে সেই মহা গাথা!
সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানোর রক্ত-রঞ্জিত এই হূল সংগ্রামের ইতিহাস জানা উচিত আপামর দেশবাসীর।'
আরও পড়ুন: শ্রুতি-আরাত্রিকার নায়ক হবেন অভিষেক বীর শর্মা! দুই বোনের গল্পে তৈরি হবে কোন নতুন সমীকরণ?
ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর জানুয়ারিতে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
প্রসঙ্গত, এর আগেও বিপ্লবী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কিঞ্জলকে। '৮/১২ বিনয় বাদল দীনেশ' ছবিতে বিনয় বসুর চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। স্বাধীনতা দিবসে সমাজচিত্র প্রসঙ্গে প্রতিবাদী কিঞ্জল আজকাল ডট ইন-কে বলেন, "আমরা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করি। কিন্তু আমরা পড়াশোনার সময় ভারতবর্ষে যে ইতিহাস পড়েছি, তাতে যে সততার কথা, চারিত্রিক গঠন, মানসিক দৃঢ়তার কথা বলা আছে, তা-ই যদি অর্জন না করতে পারি তাহলে সবটাই বৃথা। আমাদের মানুষ হয়ে ওঠার শিক্ষা অর্জন করতে হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি