সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শ্রুতি-আরাত্রিকার নায়ক হবেন অভিষেক বীর শর্মা! দুই বোনের গল্পে তৈরি হবে কোন নতুন সমীকরণ?

স্নিগ্ধা দে | ১৫ আগস্ট ২০২৫ ১৮ : ১০Snigdha Dey

ছোটপর্দায় একসঙ্গে ফিরছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। ধারাবাহিকে দুই বোনের চরিত্রে দেখা যাবে তাঁদের। দুই ভিন্ন মেরুর মতাদর্শের দুই বোনের কাহিনি নিয়ে আসছেন সুশান্ত দাসের টেন্ট সিনেমা প্রযোজনা সংস্থা। এই গল্পে নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা অভিষেক বীর শর্মাকে। গল্পে শ্রুতির চরিত্রের নাম 'নিশা', আরাত্রিকার চরিত্রের নাম হল 'উজি'। অন্যদিকে, দুই বোনের নায়ক অভিষেকের চরিত্রের নাম 'সিদ্ধার্থ'। যদিও আরও একজন নায়কের থাকার কথা রয়েছে এই ধারাবাহিকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং। খুব তাড়াতাড়ি পর্দায় দেখা যেতে চলেছে নতুন মেগার নতুন প্রোমো।

 

গল্পে যে কোনও উপায়ে উপার্জন করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে নিশা। অন্যদিকে, তার বোন উজি আদর্শে বিশ্বাসী। সে চায় শিক্ষার দ্বারা সম্মান লাভ করতে। এই ভিন্ন মতের কারণেই তৈরি হয় দুই বোনের মাঝে বিভেদ। এই মতবিরোধ নিশা ও উজিকে কোন দিকে নিয়ে যাবে? সেই গল্পই বলবে এই ধারাবাহিক। 

 

আরও পড়ুন: 'তুই আমার হিরো'তে এবার জোড়া ভিলেন! শাক্য-আরশির কপালে কোন দুঃখ নাচছে? কী হতে চলেছে মেগার আগামী পর্বে?


দর্শক শ্রুতিকে শেষবার ছোটপর্দায় দেখেছিলেন, জি বাংলার 'রাঙা বউ' ধারাবাহিকে। চলতি বছরেই বড়পর্দায় পা রাখেন শ্রুতি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ 'ডাইনি' ওয়েব সিরিজে অভিনয় করে সকলের মন ফের জয় করেছেন শ্রুতি। সম্প্রতি মাইক্রো ড্রামা 'ছায়াসঙ্গী'-তেও তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আগামীতে শ্রুতিকে দেখা যেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ। 

 

অন্যদিকে, আরাত্রিকাকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য় 'রাই'-এর চরিত্রে। ওই ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আরাত্রিকা কাজ করেছেন 'লহ গৌরাঙ্গ' ছবিতে। 

 

জানা যাচ্ছে, আসন্ন এই ধারাবাহিকে আরাত্রিকার চরিত্রটি প্রাণোচ্ছল। যা তাঁকে 'মিঠিঝোরা'র 'রাই'-এর চরিত্রটির ইমেজ ভাঙতে সাহায্য করবে। অন্যদিকে, সদ্য স্টার জলসায় শেষ হয়েছে 'বুলেট সরোজিনী'র পথ চলা। এই মেগার মুখ্য চরিত্রে দর্শক দেখেছিলেন অভিষেককে। একেবারেই বিরতি না নিয়ে এবার জি বাংলার পর্দায় কাজ শুরু করছেন অভিনেতা।

 

তিনজনের কেমিস্ট্রি দর্শকের কেমন লাগবে, এখন সেটাই দেখার। বরাবরই শ্রুতি এবং আরাত্রিকা দর্শকের কাছে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। এতদিন শ্রুতির ছোটপর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অন্যদিকে, আরাত্রিকাকেও দর্শক বিভিন্ন চরিত্রে দেখে বরাবরই প্রশংসা করেছেন। তাই একসঙ্গে দুই পছন্দের নায়িকার ফেরার খবরে দারুণ খুশি সিরিয়ালপ্রেমীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া