শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অভিনয় ছেড়ে দেবেন পঙ্কজ! কেন? পর্দায় ‘বিলকিস বানো’ কঙ্গনা!

সংবাদসংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৪ ১২ : ৩৭
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

অভিনয়ে না?
পরিচয় তৈরি করতে টানা ২০ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। শরীর সুস্থ রাখতে রোজের আট ঘণ্টা ঘুম তাঁর চোখে ছিল না। ‘ম্যায় অটল হুঁ’ মুক্তির পরে সেই আট ঘণ্টার ঘুম পুষিয়ে নিতে চান পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দার ‘অটলবিহারী বাজপায়ী’ একটানা পরিশ্রমের পরে বিরতির প্রয়োজন। যখন পরিশ্রমের প্রয়োজন ছিল, করেছেন। নিজেকে প্রমাণ করেছেন। এবার অবসরের পালা। বরাবরের জন্যই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন অভিনেতা? সাক্ষাৎকার বলছে, তেমন কোনও ইঙ্গিত এখনও তিনি দেননি।

পর্দার বিলকিস
বিলকিল বানো মামলা ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। ২০০২-এর গুজরাত দাঙ্গায় তাঁকে গণধর্ষণে অভিযুক্ত ১১ আসামীর মুক্তি রদ করেছে দেশের সর্বোচ্চ আদালত। ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা রানাউত। অভিনন্দন জানিয়ে টুইটারে (বর্তমান এক্স) তিনি লিখেছেন, বিষয়টি তাঁকে নাড়িয়ে দিয়েছে। গত তিন বছর ধরে বিলকিস বানোকে নিয়ে গবেষণা করছেন। চিত্রনাট্য তৈরি। পর্দায় তাঁকে তুলে আনছেন তিনি। মুখ্য ভূমিকায় নায়িকাকেই যে দেখা যাবে সে কথা বলা বাহুল্য।

ফিরছেন রবিনা
নতুন বছরে নতুন সিরিজে ফিরছেন রবিনা ট্যান্ডন। মঙ্গলবারের ঘোষণা, তাঁকে দেখা যাবে ‘কর্মা কলিং’য়ে। যেখানে তাঁকে নয়ের দশকের গ্ল্যামারাস রানি ইন্দ্রাণী কোঠারির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারে তাঁকে "আলিবাগের রাজকন্যা" হিসেবে পরিচয় করানো হয়েছে। এছাড়াও থাকবেন নম্রতা শেঠ, কর্মা তলওয়ার, বরুণ সুদ, আহান কোঠারি প্রমুখ।

সলমন-সানির যুগলবন্দি
‘টাইগার ৩’-এর পর সলমন খান পরের ছবির জন্য ব্যস্ত। খবর, করণ জোহরের ছবি ছাড়াও তাঁকে দেখা যাবে সানি দেওলের পরবর্তী "সাফার"-এ। অতিথি চরিত্রে অভিনয় করবেন ভাইজান। তাই দুই অভিনেতা শুক্র এবং শনিবার বান্দ্রার মেহবুব স্টুডিওতে একসঙ্গে উপস্থিত ছিলেন। পর্দাতেও তাঁরা এক ফ্রেম ভাগ করবেন বলেই আশা। প্রযোজনায় বিশাল রানা। 

ইরার বিয়ে
বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে চমকে দিচ্ছেন ইরা খান। মেহেন্দিতে তিনি পাজামা পার্টিতে মজেছিলেন। সঙ্গীতে সাজলেন লেহেঙ্গা-চোলির উপরে কেপ পরে। নূপুর শিখর অবশ্য সনাতনী সাজে পুরুষালি। পাল্লা দিয়ে সাজছেন আমির খান এবং তাঁর প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত, কিরণ রাও। অভিনেতার ছোট ছেলে আজাদ রাও খান পিয়ানো বাজিয়ে ‘ফুলো কা তারো কা’ গানটি পরিবেশন করে।










নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া