সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ আগস্ট ২০২৫ ১৩ : ১৩Rahul Majumder
স্বাধীনতা দিবসে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ টিজার প্রকাশ, দেবের নতুন বিদ্রোহের গল্প
স্বাধীনতা দিবস ২০২৫-কে স্মরণীয় করে তুলতে শুক্রবার মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল টিজার। টিজারের দৈর্ঘ্য মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ড, কিন্তু তাতেই উঠে এসেছে ব্রিটিশ শাসকদের ভয়ঙ্কর দমননীতি, রক্তক্ষয়ী অত্যাচার এবং সেই অন্ধকারের মধ্যেই এক বিদ্রোহী যোদ্ধার উত্থান। সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন দেব—রঘু ডাকাতের ভূমিকায়।
চলচ্চিত্রে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ঈধিকা পল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি এবং অ্যালেক্স ও’নেল। অফিসিয়াল হ্যান্ডেল থেকে টিজারের সঙ্গে লেখা হয়েছে—
“বিদ্রোহ তাঁর শিরায়, প্রতিবাদ তাঁর রক্তে। আসছে রঘু ডাকাত।”
এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়—দুজনেরই দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প। প্রথম ঘোষণা হয় ২০২১ সালে, কিন্তু নানা কারণে শুটিংয়ের কাজ শুরু হতে দেরি হয়। অবশেষে এ বছর শুটিং ফ্লোরে যায় ছবিটি।
এর আগেও ধ্রুব ও দেব একসঙ্গে কাজ করেছেন পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘গোলন্দাজ’-এ, যেখানে দেব অভিনয় করেছিলেন ‘ভারতের ফুটবলের জনক’ নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে।
এই দুর্গাপুজোয় বক্স অফিসে ‘রঘু ডাকাত’-এর মুখোমুখি হতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’, এবং শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরাণী’। ফলে উৎসবের মরসুমে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট সিনেমা-যুদ্ধ।

'ধূমকেতু' মুক্তির পরই টলিউডে আবার ঝড়। এবং মুখোমুখি টলিউডের দুই মেগাস্টার ও সুপারস্টার দেব-জিৎ। ডাকাত হয়ে বক্স অফিস রাজ করতে চলেছেন কে? একই দিনে প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত'-এর টিজার ও অন্যদিকে পথিকৃত বসু পরিচালিত 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে জিতের লুকের এক ঝলক।
অন্যদিকে বৃহস্পতিবার দর্শক দেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির আগামী ছবি 'রক্তবীজ ২'-এর টিজার। যেখানে পর্দায় একে অপরের মুখোমুখি হচ্ছেন আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। তবে বাস্তবে পুজোয় দেবের মুখোমুখি হতে চলেছেন আবির-অঙ্কুশ। টলিউডের যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে ভাল কথা, এই প্রত্যেকটি ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি