সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৫ আগস্ট ২০২৫ ১২ : ০৫Snigdha Dey
বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর আগেই এসেছিল। ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন এই ছবিকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন 'সুপারস্টার' জিৎ।
এদিন সমাজমাধ্যমে 'অনন্ত সিং' হয়ে ওঠার জার্নি ভাগ করলেন তিনি। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। তার প্রাক্কালেই ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন সুপারস্টার। তা ওই ভিডিওতে স্পষ্ট হল। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর উপর। জিৎ-এর কপালে রক্ততিলক এঁকে তিনি যেন এক বিপ্লবের সূচনা করলেন।
অভিনেতার প্রস্থেটিক লুকের ঝলকও দেখা গেল। লাঠি খেলার প্রশিক্ষণ নিচ্ছেন জিৎ, চলছে ছবিতে গানের কাজও। 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। জিৎ-এর ভাগ করে নেওয়া ভিডিওতে পাওয়া গেল তাঁরও এক ঝলক।
সমাজমাধ্যমে এই ভিডিও ভাগ করে জিৎ লেখেন, 'যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?'
আরও পড়ুন: বিরাট রদবদল! সেরা পাঁচেও নেই 'পরিণীতা','ফুলকি', টিআরপির লড়াইয়ে 'সেরার সেরা' হল কে?
প্রসঙ্গত, ১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি হবে ছবিটি। সেসময় সমাজের প্রভাবশালীদের লক্ষ্য করে একের পর এক পরিকল্পিত ডাকাতির ঘটনা একদিকে ভয় এবং মুগ্ধতা উভয়কেই জাগিয়ে তোলে। এর পিছনে রয়েছে অনন্ত—একজন বয়স্ক, রহস্যময় ব্যক্তিত্ব যাকে কেউ অপরাধী হিসেবে ভাবেন। আবার কেউ তাঁকে ভাবেন মসিহা। ইন্সপেক্টর দেবী রাই যখন ঘটনার তদন্ত শুরু করেন, সেসময় দু'ভাগে ভাগ হয়ে যায় জনগণ। কেউ বলেন তিনি কি ডাকাত নাকি কোনও বিপ্লবীর পুনর্জন্ম হয়েছে?
এই ছবি অনন্তের অতীতের স্তরগুলিকে তুলে ধরবে। স্বাধীনতা আন্দোলনের সময় মাস্টারদা সূর্য সেনের অধীনে একজন নিবেদিতপ্রাণ স্বাধীনতা সংগ্রামী হিসেবে এবং দুর্নীতি ও লোভের মুখে জাতির আদর্শ ভেঙে পড়তে দেখে একজন মোহভঙ্গ মানুষ হিসেবে। সেই আদর্শের বিশ্বাসঘাতকতা মেনে নিতে অস্বীকার করে, অনন্ত উগ্র ন্যায়বিচারের দিকে ঝুঁকে পড়ে, তার যুদ্ধ দক্ষতা এবং কৌশলগত মন ব্যবহার করে একটি নতুন যুদ্ধে লড়াই করে সে। এবার, দরিদ্রদের জন্য। নিজের অতীত- বর্তমানের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি, অনন্ত মুক্তি, বিদ্রোহ এবং ন্যায়বিচারের নৈতিক মূল্যের গল্পে পরিণত হয়। অনন্ত সিং-এর জীবনের নানা অদেখা দিককে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত পথিকৃৎ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি