সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sachin Pilgaonkar made a revelation about the sets of the iconic Hindi film Sholay

বিনোদন | ‘শোলে’র গ্রামে সব ঝুপড়িতেই ছিল এসি, শুটিংয়ের জন্য সত্যিই আস্ত পাঁচতারা গ্রাম বানিয়েছিলেন নির্মাতারা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ আগস্ট ২০২৫ ১৮ : ৩৩Rahul Majumder

বলিউডের ইতিহাসে ‘শোলে’ শুধু এক জনপ্রিয় ছবি নয়— এক কালজয়ী ছবি। চলতি বছর ছবির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এবার শুটিং সেটের এক অবিশ্বাস্য ঘটনা শেয়ার করলেন প্রযোজক-অভিনেতা-পরিচালক সচিন পিলগাঁওকর। শোলে-তে স্বল্প পরিসরের যাঁর অভিনয় আজও দর্শকের মুখে মুখে ফেরে। ছবিতে সচিন অভিনয় করেছিলেন রহিম চাচার ছেলের চরিত্রে, যাকে গব্বর সিং হত্যা করে।

সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে সচিন জানালেন— “ ‘শোলে’ ছবির সেটে কোনও ভ্যানিটি ভ্যান ছিল না। কিন্তু ভ্যানিটি ভ্যানের ‘বাপ’ ছিল! ছবিতে রামগড় নামে যে গ্রাম দেখেছেন, সেটা কিন্তু মোটেই আসল গ্রাম নয়, পুরোটাই ছিল তৈরি করা! অর্থাৎ সেট। বাইরে থেকে দেখে মনে হত কুঁড়েঘর, ভেতরে কিন্তু পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশনড। ছিল সব ঝকঝকে সাজঘরও।”

 

‘পাঁচ তারা হোটেলের সব সুবিধা ছিল প্রতিটা কুঁড়েঘরে’ বললেন সচিন। তাঁর কথায়, প্রতিটি কুঁড়েঘরের ভেতরে ছিল বাথরুম, প্রয়োজনীয় আসবাবপত্র আর পাঁচতারা হোটেলের মতো সব সুবিধা। “আমাকেও একটি কুঁড়েঘর দেওয়া হয়েছিল মেকআপ রুম হিসেবে। তখন ভীষণ আনন্দ হয়েছিল,” বলেন তিনি। মজার ব্যাপার— গ্রাম লুটের সময় ডাকাতদের আক্রমণের দৃশ্যেও এই কুঁড়েঘরগুলো ব্যবহার করা হয়েছিল।

 

সমালোচকমহলের মতে, ভারতীয় সিনেমার চিরসবুজ মাইলস্টোন শোলে। ১৯৭৫ সালের শোলে— সেলিম-জাভেদ রচিত এই ওয়েস্টার্ন-স্প্যাগেটি ধাঁচের অ্যাকশন ড্রামা আজও দর্শকের প্রিয়। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমজাদ খান, সঞ্জীব কুমার, এ. কে. হাঙ্গাল, সচিন ও হেমা মালিনী ছিলেন মুখ্য ভূমিকায়। মুক্তির পর শোলে ভারতীয় সিনেমার দীর্ঘতম চলা ছবিগুলোর একটি হয়ে ওঠে। ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমীক্ষায় এটি ছিল “সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির” তালিকার একেবারে শীর্ষে।


১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ছবি শোলে। সালিম-জাভেদ রচিত এই ওয়েস্টার্ন-স্প্যাগেটি ধাঁচের অ্যাকশন ড্রামা পরিচালনা করেছিলেন রমেশ সিপ্পি। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া বচ্চন, সঞ্জীব কুমার প্রমুখের অনবদ্য অভিনয়, আর ডাকা-সাহসিকতার কাহিনি মিলিয়ে এই ছবি তৈরি করেছিল এক অমর মাইলস্টোন।

 

গব্বর সিংয়ের ভয়ঙ্কর সংলাপ থেকে শুরু করে জয়-ভীরুর বন্ধুত্ব— সবই আজও পপ কালচারের অংশ। ছবিটি মুক্তির পর একটানা পাঁচ বছর চলেছিল প্রেক্ষাগৃহে, যা ভারতীয় সিনেমায় বিরল নজির। ২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমীক্ষায় শোলে শীর্ষস্থান দখল করে “সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবি”-র তালিকায়।

 

অর্ধশতাব্দী পেরিয়েও শোলে রয়ে গেছে সেই একই আবেগ আর উত্তেজনা নিয়ে— বলিউডের চিরকালীন ‘ব্লকবাস্টার’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া