সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Raanjhanaa famed actor Zeeshan Ayyub reveals how Shah Rukh Khan pulled him back from quitting acting

বিনোদন | ‘রাঞ্ঝনা’র অভিনেতার কেরিয়ার বাঁচিয়েছিলেন শাহরুখ! কীভাবে শুনলে অবাক হয়ে যাবেন

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ আগস্ট ২০২৫ ১৭ : ৫৫Rahul Majumder

বলিউডের অন্যতম শক্তিশালী চরিত্রাভিনেতা জিশান আয়ুব। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘জন্নত ২’ থেকে ‘রইস’— একাধিক ছবিতে অভিনয়গুণে মন জয় করেছেন দর্শকের। কিন্তু খুব কম মানুষ জানেন, একসময় অভিনয় ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। আর সেই সময়েই শাহরুখ খানের সঙ্গে এক অভিজ্ঞতাই তাঁর জীবন পাল্টে দেয়।

 

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে জিশান জানান, ‘রইস’-এ শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু সাদিক ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করার সময় তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। “কেরিয়ারের সেই সময়ে আমার মনে হচ্ছিল আমি আর এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারব না। একই ধরনের চরিত্রে বারবার কাস্ট হয়ে আমি ক্লান্ত। ভাবছিলাম, বিদায় নিলে শাহরুখ খানের সঙ্গে কাজ করেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেব,” বললেন জিশান।

 

“শাহরুখ যেই হাত মেলালেন, আর মনের সমস্ত নেতিবাচকতা মিলিয়ে গেল” মন্তব্য জিশানের। অভিনেতার কথায়, রইস-এর শুটিং সেটে প্রথম দেখা হয় শাহরুখের সঙ্গে। “ওই মানুষটার ভেতরে এমন কিছু ছিল— আমাকে ভেতর থেকে বদলে দিল। তিনি আমাকে দেখে যেন স্ক্যান করে ফেলেছিলেন যে আমি ভীষণ অশান্ত। যখন হাত মেলালেন, মনে হল সব নেতিবাচকতা বেরিয়ে গেল। মনে হল— না, এখনও অনেক কাজ বাকি আছে। তিনি যেন থামিয়ে দিলেন আমাকে, বললেন— ‘এখানেই কাজ করো, সব ভাল হবে, ঠিকঠাক হয়ে যাবে।’”

 

রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস ২০১৭ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে প্রায় ২৮১.৪৫ কোটি টাকা আয় করে। ছবিতে শাহরুখের পাশাপাশি ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও মাহিরা খান। বর্তমানে জিশানকে দেখা যাবে অনুরাগ কাশ্যপের নিশানচি ছবিতে, যেখানে আছেন নবাগতা  আইশ্বর্য ঠাকরে, মনিকা পানওয়ার, বেদিকা পিন্টো ও কুমুদ মিশ্র। মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে শাহরুখ শীঘ্রই শুরু করবেন কিং— সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা ও সওরভ শুক্ল। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফও থাকবেন ছবিতে।

 

‘কিং’ পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিতে রয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খানও। সৌরভ শুক্লার পাশাপাশি এই ছবিতে আরও রয়েছেন— দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাঘব জুয়াল— এমনটাই শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি এখনও।

ছবির শুটিং চলছে পুরোদমে। কবে মুক্তি পাবে ‘কিং’, তা এখনও প্রকাশ পায়নি। তবে শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে— কারণ কিং খান, সুহানা আর জয়দীপের এই জোট যে একেবারে বিস্ফোরক কিছু আনতে চলেছে, তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া