সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ আগস্ট ২০২৫ ১৪ : ৪৩Rahul Majumder
১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মীরের আখনূরে সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন বলিউড তারকা আমির খান। বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এর অংশ হিসেবেই এ সফর। সেই মঞ্চেই এক সেনা জওয়ান ছুঁড়ে দিলেন কৌতূহলোদ্দীপক প্রশ্ন— যদি ২০০১ সালের অস্কার-মনোনীত ছবি লগান আজ রিমেক হয়, ভুবনের চরিত্রে কাকে দেখা যাবে?
প্রথমে মুচকি হেসে আমিরের চটপটা জবাব— “কেন অন্য কাউকে দেব? আমিই করব!” কিন্তু খানিক ভেবে নিয়ে অভিনেতা-পরিচালক জানালেন নিজের ‘ড্রিম চয়েস’।আমিরের সোজাসাপ্টা উত্তর— “আমি ভুবনের চরিত্রে বেছে নিতাম ভিকি কৌশলকে।”
কেন তাঁর অন্যতম প্রিয় চরিত্রে তিনি নাম নিলেন ভিকির? সেই জবাবও দিলেন তিনি— “ভুবনের কয়েকটা বিশেষ গুণ আছে। তাঁর হৃদয় ভীষণ পরিষ্কার, যা ভিকির মুখ দেখলেই বোঝা যায়। দিল কা সঠিক বন্দা। দ্বিতীয়ত, ভুবনের ভিতরে পাহাড়ের মতো দৃঢ়তা আছে। তাঁর মধ্যে মর্যাদা আছে, আছে গুরুত্ববোধ, আবার মাঝে মাঝে ফুরফুরে চপলতা, ফাজলামোও— সবই ভিকির মধ্যে আছে।”

২০০১ সালের ‘লগান’-এ আমির নিজেই ছিলেন সেই ‘ভুবন’— চম্পানীড়ের এক দৃঢ়চেতা কৃষক, যিনি গ্রামবাসীদের নিয়ে গড়ে তোলেন এক ক্রিকেট দল, আর ডেভিড-ভার্সাস-গোলিয়াথ লড়াইয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অফিসারদের হারিয়ে ‘তিন গুণ লাগান’-এর বোঝা থেকে মুক্ত করেন গ্রামকে।
ভিকি কৌশলও এর আগে ‘ছাভা’, ‘স্যাম বাহাদুর’ ও ‘সর্দার উধম’-এর মতো ঐতিহাসিক ও পিরিয়ড ড্রামায় নজর কেড়েছেন।
প্রসঙ্গত, ২০০১ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। লগান: ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া। পরিচালক আশুতোষ গোয়ারিকর, আর মুখ্যভূমিকায় আমির খান। গল্পের পটভূমি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ— বিহারের আশেপাশে এক ছোট গ্রাম চম্পানীড় , যেখানে কৃষকদের উপর ব্রিটিশ শাসকের ‘তিনগুণ লগান’ অর্থাৎ করের বোঝা।
এই হতাশার আবহে মাথা তুলে দাঁড়িয়ে ওঠে এক কৃষক— ভুবন। ব্রিটিশ অফিসারের প্রস্তাবে তিনি রাজি হন ক্রিকেট খেলায় চ্যালেঞ্জ নিতে— জিতলে কর মুকুব, হারলে বোঝা হবে আরও বাড়তি। শুধু খেলার লড়াই নয়, এ ছিল সম্মান, স্বাধীনতার আগাম বার্তা এবং পরাধীন ভারতের সাধারণ মানুষের ঐক্যের কাহিনি।
‘লগান’ মুক্তির পরই ভারতীয় সিনেমায় ইতিহাস রচনা করে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি মনোনীত হয়েছিল সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য। এ ছবিতে এ আর রহমানের সঙ্গীত, অনিল মেহতার সিনেমাটোগ্রাফি আর কাস্টের অভিনয় আজও স্মৃতিতে রয়ে গেছে।
২৩ বছর পেরিয়ে গেলেও, ভুবনের সেই দৃঢ়তা আর ক্রিকেটের মাঠে স্বাধীনতার লড়াই— আজও ভারতীয় দর্শকের কাছে এক অমলিন প্রেরণা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি