সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১৪ আগস্ট ২০২৫ ১৪ : ৩৯Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিরাট চমক 'ওয়ার ২'-এ
যশ রাজ সবসময়েই তাদের সংস্থার ছবির গল্প আর টুইস্টের গোপনীয়তা নিয়ে মাত্রাতিরিক্ত সতর্ক থাকে। কেন? না যাতে কোনও রকম পাইরেসি বা সেই থ্রিল লিক না হয়, সেই জন্যই ছবির স্পয়লার একেবারে কুলুপ এঁটে করে রাখা হয়। স্পাই ইউনিভার্সের ফ্যানরা জানেন—এই সিনেমার ছবির শেষে ক্রেডিট রোল মিস মানেই সিনেমার অভিজ্ঞতার অর্ধেকটাই হাতছাড়া! ঠিক সেরকমই, ‘ওয়ার ২’-এর এন্ড ক্রেডিটে লুকিয়ে আছে দুই বিশাল চমক! যা আগামী কয়েক বছরের স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায় কীভাবে গড়ে উঠবে, তার ইঙ্গিত দিয়ে দেবে। যেমন ভাবা, তেমন কাজ। 'ওয়ার ২'-এর পোস্ট ক্রেডিটে দেখা গেল ববি দেওলকে। তাঁর চরিত্রটি ইঙ্গিত দিল আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের আগামী ছবি 'আলফা'র। ওই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ববি। 'ওয়ার ২'-এ তাঁকে দেখা যায়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে গোপন তথ্য আদানপ্রদান করতে। নেটপাড়ায় তাই জল্পনা এই মেয়েটিই 'আলফা'য় আলিয়া ভাটের চরিত্রটি। পরে 'আলফা'য় ববির সঙ্গে আলিয়ার মুখোমুখি লড়াই হতে পারে।
আইনি তলব আরমানের বিরুদ্ধে

জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-খ্যাত আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা মালিককে দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালতে তলব করা হয়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন জনকেই ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে তলব দভিন্দর রাজপুত নামে এক ব্যক্তির দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে, যিনি অভিযোগ করেছেন যে আরমান মালিকের কেবল দুটি নয়, চারটি বিয়ে রয়েছে, যা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছে। কারণ হিন্দু ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের কেবল একটি বিয়ের অনুমতি রয়েছে। আবেদনকারীর দাবি, এই কাজ ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।ঘটনার পরিপ্রেক্ষিতে, আরমান ও পায়েল মালিক জনসমক্ষে প্রায়শ্চিত্তের উদ্যোগ নেন। ২২ জুলাই তারা পাতিয়ালার প্রখ্যাত কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
আরও পড়ুন: ‘বিপাশার চেহারা পুরুষালি, ওঁর থেকে আমি ভাল’ কটাক্ষ ম্রুণালের, শোনামাত্রই রেগেমেগে মুখ খুললেন ‘বিপস’!
দুর্ঘটনার মুখে শিল্পা
সম্প্রতি এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোদকর। মুম্বইতে বাসের ধাক্কায় তাঁর গাড়ি ভেঙে চুরমার। সিটিফ্লো নামের সেই বাস হঠাৎই এসে দুরন্ত গতিতে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সমাজমাধ্যমে এই ঘটনা জানিয়ে ছবি ভাগ করেছেন অভিনেত্রী। শিল্পা ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এমনকী, সমাজমাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও তিনি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আজ একটি সিটিফ্লো বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। আর এই বাস সংস্থার মুম্বই অফিসের প্রতিনিধিত্বকারী মি. যোগেশ কদম এবং মি. বিলাস মানকোট আমাকে বলেছেন যে এটা তাদের সংস্থার দায় নয়। এটা সেই বাসচালকের দায়। এরা কতটা নিষ্ঠুর হতে পারে ? একজন বাসচালক কত টাকাই বা আয় করেন !' তিনি আরও লেখেন, ‘মুম্বই পুলিশকে ধন্যবাদ তারা আমাকে কোনও সমস্যা ছাড়াই থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেছেন। কিন্তু বাস সংস্থা এই দুর্ঘটনার কোনওরকম দায় নিতে অস্বীকার করেছে। সৌভাগ্যক্রমে আমার কর্মীরা ভাল আছেন, আহত নন কেউ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি