সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৪ আগস্ট ২০২৫ ১৪ : ৩০Sanchari Kar
সৃজিত মুখোপাধ্যায় এবং রাফিয়াত রাশিদ মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই। টলিউডের ফিসফাস, ইতিমধ্যেই ছাদ আলাদা হয়েছে তাঁদের। সম্পর্কে এসেছে তিক্ততা। সৃজিতের পাশে আর দেখা যায় না তাঁর অভিনেত্রী স্ত্রীকে। দাম্পত্যের তাল কাটলেও মেয়ে আয়রার প্রতি সৃজিতের ভালবাসায় ঘাটতি নেই। আরও একবার তা মনে করিয়ে দিলেন পরিচালক।
সম্প্রতি এক বিজ্ঞাপনে মা মিথিলার সঙ্গে অভিনয় করেছে আয়রা। সেটি নিজের ফেসবুক পেজে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৃজিত। মেয়ের প্রতি অগাধ স্নেহ প্রকাশ করে লিখেছেন, ‘আয়রু, তুমি রকস্টার’। স্ত্রী মিথিলার জন্য যদিও কোনও শব্দ খরচ করেননি।
বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খান এবং মিথিলার সন্তান আয়রা। ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করার পর মেয়েকে নিয়ে কলকাতা চলে আসেন অভিনেত্রী। খুব কম সময়েই সৃজিতের সঙ্গে আয়রার সখ্য গড়ে ওঠে। তাকে নিজের মেয়ের মতোই ভালবেসেছেন সৃজিত। তাই আয়রার সাফল্যে যে তিনি খুশি হবেন, তা বুঝে নিতে অসুবিধা হয় না।
২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এগারো বছরের দাম্পত্য ভাঙেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুই তারকা। ২০১৯ সালে ভালবেসে বিয়ে করেন সৃজিত-মিথিলা। কিন্তু আপাতত আলাদাই থাকছেন তাঁরা।
আরও পড়ুন: ‘কমার্শিয়াল হিরো’র বাইরে কোনও চরিত্র করে সব সময় সফল হইনি, তা-ও চেষ্টা চালিয়ে যেতে চাই: অঙ্কুশ
অন্য দিকে, সৃজিতের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ের রসায়ন নিয়ে জল্পনার শেষ নেই। কনসার্ট থেকে ছবির প্রিমিয়ার, বিরিয়ানি আড্ডা, সর্বত্রই পরিচালকের পাশে রয়েছেন নায়িকা। সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রেতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে। পরিচালক এবং নায়িকা তাঁদের প্রেমের গুঞ্জন নাকচ করেছেন। কিন্তু শুধু বন্ধুত্বের সুবাদেই কি এত ঘনিষ্ঠতা? আজকাল ডট ইন-কে সুস্মিতা বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি আর সৃজিত শুধুই ভাল বন্ধু। দু’জন বন্ধু কি একসঙ্গে কোথাও যেতে পারে না? আমাদের মধ্যে সত্যিই যদি প্রেম থাকত, তা হলে নিশ্চয়ই এভাবে খোলাখুলি সব জায়গায় একসঙ্গে আসতাম না। কিছুটা লুকোছাপা থাকত। কিন্তু আমরা তো কোনও রাখঢাকই করছি না।”
তিনি আরও বলেন, “আমাদের ছবি মুক্তি পেতে চলেছে। একসঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে দেখা যাওয়ার নেপথ্যে সেটা একটা বড় কারণ। ভবিষ্যতে আমি অন্য কারও সঙ্গে কাজ করব। তখন কাজের সুবাদে তাঁর সঙ্গেও যে আমায় দেখা যাবে না, এ কথা কে বলতে পারে! ২০২১ সালে প্রথম ছবি। তার পর যতগুলো কাজ করেছি, সেগুলো নিজের জোরেই পেয়েছি। খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না। এখন ইন্ডাস্ট্রিতে আমার নিজের একটা জায়গা তৈরি হয়েছে। আর আমাদের বন্ধুত্ব হওয়ার আগেই ও আমায় ছবিতে নেয়। তারপর আমরা বন্ধু হই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি